শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি নিষিদ্ধ হতে পারে না : শিক্ষামন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ৭ সেপ্টেম্বর, ২০২২ ১০:৫৫ অপরাহ্ন

    শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি নিষিদ্ধ হতে পারে না : শিক্ষামন্ত্রী

    শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, রাজনীতি করার অধিকার সবার আছে। তবে কে কোন দল করবেন কী করবেন না তা তার নিজস্ব ব্যাপার। সুতরাং শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি নিষিদ্ধ হতে পারে না।

    তিনি বলেন, রাজনীতি সবসময়ই ইতিবাচক। যেটি অধিকার সেটি তো নিষিদ্ধ করা যায় না। কিন্তু দলীয় রাজনীতি কেমন হবে- সেখানে শিক্ষার্থীদের মধ্যে সমঝোতা ও সৌহার্দ্য থাকা দরকার। নিজেদের মধ্যে বোঝাপড়া থাকা দরকার। দলীয় রাজনীতির নামে যেন কোন বিশৃঙ্খলা না হয়, সেদিকে শিক্ষা প্রতিষ্ঠান কতৃপক্ষকে লক্ষ্য রাখতে হবে।’


    বুধবার বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোতে (ব্যানবেইস) ইউনেসকো পার্টিসিপেশন প্রোগ্রামের চেক বিতরণ শেষে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।
    সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘রাজনীতি সচেতন হওয়া প্রত্যেকটি মানুষের জন্য জরুরী। বিশেষ করে শিক্ষার্থীরা, তারাই আমাদের ভবিষৎ; যে ভবিষৎ নেতৃত্ব গড়ে উঠবে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে।’

    শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘রাজনীতি মানুষের অধিকার। বাংলাদেশে রাজনীতির যে অর্জন; ছাত্র রাজনীতি বিশেষ অবদান রেখেছে। আবার দেখা গেছে যখন সামরিক স্বৈরাচারিরা ক্ষমতা দখল করেছে ; অবৈধভাবে তারা আবার ছাত্র রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করেছে, শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করেছে, অস্ত্রের ঝনঝনানি দিয়ে রক্ত ঝরিয়েছে। দেশকে অস্থিতিশীল রেখে তাদের নিজেদের ইচ্ছেকে হাসিল করার জন্য ক্ষমতা আঁকড়ে থাকার রাজনীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে।

    তিনি বলেন, ‘গণতান্ত্রিক চর্চার বোধগুলো থেকেই দেশ গণতান্ত্রিক হয়ে উঠতে পারে। রাজনীতি মানুষকে সচেতন করে, তার দায়িত্ব-কর্তব্য সম্পর্কে সচেতন করে। রাজনীতি সেই দিকগুলো তো অবশ্যই আমাদের শিক্ষার্থীদের জন্য জরুরী বিষয়। রাজনীতি নিয়ে চর্চা করতে হবে। রাজনীতি নিয়ে আমরা  চর্চা করবো না, একদিন হঠাৎ করে দেশ গণতান্ত্রিক হয়ে যাবে তাও সঠিক নয়।  

    উল্লেখ্য, সম্প্রতি কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিয়ে কমিটি গঠন করা বিষয় উত্থাপিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বিষয়ে নানা আলোচনা শুরু হয়।

     




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ৭ সেপ্টেম্বর, ২০২২ ১০:৫৫ অপরাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ৭ সেপ্টেম্বর, ২০২২ ১০:৫৫ অপরাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ৭ সেপ্টেম্বর, ২০২২ ১০:৫৫ অপরাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ৭ সেপ্টেম্বর, ২০২২ ১০:৫৫ অপরাহ্ন