শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • জাকাত ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগে সাঈদীর বিচার শুরু

    নিজস্ব প্রতিবেদক

    ৭ সেপ্টেম্বর, ২০২২ ০৯:২৪ অপরাহ্ন

    জাকাত ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগে সাঈদীর বিচার শুরু

    ইসলামী ফাউন্ডেশনের জাকাত ফান্ডের ১ কোটি ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদী ও আরও ৫ জনের বিরুদ্ধে বিচারকাজ ঢাকার বিশেষ জজ আদালতে শুরু হয়েছে।

    মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক সৈয়দা হোসনে আরা ইসলামী ফাউন্ডেশনের অর্থ ও হিসাবরক্ষণ বিভাগের সাবেক পরিচালক আইয়ুব আলী চৌধুরীর বক্তব্য রেকর্ড করেন।

    মামলাটির বিচারকাজ পুরান ঢাকার আলিয়া মাদ্রাসার প্রাঙ্গণে অস্থায়ী আদালতে চলছে। বিচারক পরবর্তী শুনানির জন্য আগামী ৩ অক্টোবর নির্ধারণ করেছেন।

    মামলার অন্যান্য অভিযুক্তরা হলেন—ইসলামী ফাউন্ডেশনের সাবেক পরিচালক মোহাম্মদ লুৎফুল হক, বন্ধুজন পরিষদের মুখ্যসচিব মিয়া মোহাম্মদ ইউনুস, ইসলামিক স্যোশাল ওয়েলফেয়ার সেন্টারের সাবেক প্রেসিডেন্ট তোফাজ্জল হোসেন ও ইসলামী ফাউন্ডেশনের মসজিদ কাউন্সিলের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হক।

    অপর অভিযুক্ত মাওলানা আবুল কালাম আজাদ পলাতক আছেন।

    গত বছরের ১১ জানুয়ারি এই আদালত সাঈদী ও আরও ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর