শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • জন্মের কয়েক ঘন্টার মধ্যেই মারা গেল ৫ নবজাতক

    নিজস্ব প্রতিবেদক

    ৭ সেপ্টেম্বর, ২০২২ ০৯:১৪ পূর্বাহ্ন

     জন্মের কয়েক ঘন্টার মধ্যেই মারা গেল ৫ নবজাতক

    যশোর জেনারেল হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন তাহমিনা বেগম (২২) নামের এক গৃহবধূ। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে একে একে তারা জন্ম নেয়। তবে বাচ্চাগুলো অপরিণত হওয়ায় জন্মের কয়েক ঘণ্টা পর সব নবজাতকই মারা যায়।

    পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, তাহমিনা ঝিকরগাছা উপজেলার ছুটিপুর বিষেহরী গ্রামের মালয়েশিয়া প্রবাসী হুমায়ুন কবিরের স্ত্রী। মঙ্গলবার সকালে তাহমিনা ব্যথা অনুভব করেন। স্বজনরা দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

    সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালে একে একে জন্ম নেয় পাঁচটি অপরিণত শিশু। এদের মধ্যে তিনটি ছেলে ও দুটি মেয়ে। নির্ধারিত সময়ের চার মাস আগে শিশু ভূমিষ্ঠ হওয়ায় চিকিৎসকের পরামর্শে হাসপাতালের শিশু ওয়ার্ডের ইনকিউবেটরে রাখা হয় তাদের। সেখানে দুপুর দেড়টার পর থেকে একে একে পাঁচ শিশুই মারা যায়। সর্বশেষ শিশুটি মারা যায় বিকেল ৪টার দিকে।

    এ বিষয়ে যশোর হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. নিলুফার ইয়াসমিন এমিলি বলেন, তাহমিনা স্বাভাবিক প্রক্রিয়ায় পাঁচটি শিশুর জন্ম দেয়। মা সুস্থ থাকলেও ছয় মাসে ভূমিষ্ঠ হওয়ার কারণে শিশুদের বাঁচানো সম্ভব হয়নি। শিশু ওয়ার্ডের ইনকিউবেটরে চিকিৎসাধীন অবস্থায় শিশুগুলো মারা যায়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৭ সেপ্টেম্বর, ২০২২ ০৯:১৪ পূর্বাহ্ন