শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • বাংলাদেশ ও ভারতের সংস্কৃতি প্রতিমন্ত্রীদের সৌজন্য সাক্ষাৎ 

    নিজস্ব প্রতিবেদক

    ৬ ডিসেম্বর, ২০২১ ০৮:৩৯ অপরাহ্ন

    বাংলাদেশ ও ভারতের সংস্কৃতি প্রতিমন্ত্রীদের সৌজন্য সাক্ষাৎ 

    সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি আজ (সোমবার) দুপুরে ভারতের রাজধানী নয়াদিল্লীতে ভারতের কেন্দ্রীয় বিদেশ ও সংস্কৃতি প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি'র সঙ্গে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন।

    কে এম খালিদ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং সেজন্য ভারত সরকারের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তাছাড়া তিনি দু'দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

    ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরানসহ ভারতের কেন্দ্রীয় বিদেশ ও সংস্কৃতি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। 




    জাতীয় - এর আরো খবর