শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৮ মেট্রিক টন ইলিশ রপ্তানি

    নিজস্ব প্রতিবেদক

    ৬ সেপ্টেম্বর, ২০২২ ০৮:৩৭ পূর্বাহ্ন

    দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৮ মেট্রিক টন ইলিশ রপ্তানি

    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। প্রথম দিনে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে দুটি ট্রাকে মোট ৮ মেট্রিক টন ইলিশ ভারতে প্রবেশ করেছে।  সোমবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বেনাপোল কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে ভারতের পেট্রাপোল বন্দরে ইলিশবাহী দুটি ট্রাক প্রবেশ করে।

    এ সব ইলিশ বাংলাদেশ থেকে রপ্তানি করেছে মাহিমা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান। আমদানি করছে ভারতের এসআর ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান। ইলিশের চালানটির ছাড়পত্র করাতে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছে বন্দরের জিইও নামে একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান।

    প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ ডলার। দুই দেশেই শুল্কমুক্ত সুবিধায় এ ইলিশ ভারতে রপ্তানি করা হয়। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির জন্য দেশের ৪৯টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার।


    বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক মাহাবুব জানান, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা উপলক্ষে সরকার গত ৪ সেপ্টেম্বর বাংলাদেশের ৪৯ জন রপ্তানিকারককে ৫০ টন করে ২ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এ সব ইলিশ ভারতে রপ্তানির নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আজ প্রথম চালানে মাহিমা এন্টারপ্রাইজ নামে এক রপ্তানিকারক প্রতিষ্ঠান ৮ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি করেছে।


    জিইও সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিনিধি আব্দুর রাজ্জাক বলেন, বাণিজ্য মন্ত্রণালয় থেকে দুর্গাপূজা উপলক্ষে ভারতে ২ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ২ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশের সব চালান পাঠানোর নির্দেশনা রয়েছে। যার মধ্যে আজ প্রথম চালানে ৮ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ৬ সেপ্টেম্বর, ২০২২ ০৮:৩৭ পূর্বাহ্ন

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ৬ সেপ্টেম্বর, ২০২২ ০৮:৩৭ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ৬ সেপ্টেম্বর, ২০২২ ০৮:৩৭ পূর্বাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ৬ সেপ্টেম্বর, ২০২২ ০৮:৩৭ পূর্বাহ্ন