শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

    নিজস্ব প্রতিবেদক

    ৬ সেপ্টেম্বর, ২০২২ ০৬:১৬ পূর্বাহ্ন

    ১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

    আগামী ১৫ সেপ্টেম্বর হতে সারাদেশে এসএসসি দাখিল ও এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল)  পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এ কথা  বলেন।

    তিনি বলেন, চলতি বছরের  ১৯ জুন এ পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু সিলেট বিভাগসহ ময়মনসিংহ  অঞ্চল ও  উত্তরাঞ্চলের কিছু জেলাতে বন্যার কারণে পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।

    তিনি আরো বলেন, ভবিষ্যতে প্রাকৃতিক দূর্যোগে দেশের কোন অঞ্চল  আক্রান্ত হলে কেবল সে অঞ্চলের পরীক্ষা স্থগিত হবে। অন্যান্য বোর্ড বা অঞ্চলের পরীক্ষা চলমান থাকবে।

    এবার বৈশ্বিক অতিমারির কারণে পরীক্ষার বিষয়, নম্বর ও সময় কমিয়ে আনা হয়েছে এবং পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এ পরীক্ষা সকাল ১০ টার পরিবর্তে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।  
     
    চলতি বছরে নয়টি সাধারণ বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল ( ভোকেশনাল) পরীক্ষায় ২৯ হাজার ৫৯১টি প্রতিষ্ঠানে মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ পরীক্ষার্থী অংশ নেবে। ৩ হাজার ৭৯০টি কেন্দ্রের মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন, দাখিল  পরীক্ষায় ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন এবং এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১ লাখ ৫৩ হাজার ৬৬২ জন অংশ নেবে।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ৬ সেপ্টেম্বর, ২০২২ ০৬:১৬ পূর্বাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ৬ সেপ্টেম্বর, ২০২২ ০৬:১৬ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ৬ সেপ্টেম্বর, ২০২২ ০৬:১৬ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ৬ সেপ্টেম্বর, ২০২২ ০৬:১৬ পূর্বাহ্ন