পিরোজপুরে র‌্যাবের অভিযানে বিদেশী পিস্তল তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি

৬ সেপ্টেম্বর, ২০২২ ১২:০৫ পূর্বাহ্ন

পিরোজপুরে র‌্যাবের অভিযানে বিদেশী পিস্তল তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুরে বিদেশী পিস্তল, চাইনিজ কুড়াল ও ইয়াবা ট্যাবলেট সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বরিশাল র‌্যাব-৮ এর একটি অভিযানিক দল। শনিবার দুপুরে বরিশাল র‌্যাব-৮ এর সিপিএসসি কোম্পানীর অভিযানিক দলটি গোপন সংবাদের ভিত্তিতে শহরের মাছিমপুর এলাকার মন্ডলপাড়ার রতন কুমার মিস্ত্রির গাড়ির গ্যারেজের ভিতর থেকে মাদক বিক্রির সময় তিন জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো সদর উপজেলার হরিনা গ্রামের মৃত ছন্দু শেখ’র ছেলে মোঃ বাহাদুর শেখ, শহরের উকিলপাড়ার মৃত আফসার উদ্দিন খান’র ছেলে মোস্তাফিজুর রহমান এবং শহরের খুমুরিয়া এলাকার আব্দুস ছালাম শেখ’র ছেলে মো: সাইদুল ইসলাম।


রোববার র‌্যাব-৮’র পক্ষ থেকে জানান, র‌্যাব-৮ এর একটি বিশেষ অভিযানে ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে রতনের গাড়ির গ্যারেজের ভিতর একটি ওয়্যার ড্রয়ার এর ভিতর থেকে আমেরিকার তৈরী একটি পিস্তল, ১টি চাইনিজ কুড়াল, গোপন ক্যামেরা যুক্ত ১টি কালো চশমা, হকি স্টীক, ৩শত ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১৬০ গ্রাম গাঁজা ও নগদ ৪ হাজার ৩৩০ টাকা উদ্ধার করা হয়। গ্যারেজের মালিক রতন মিস্ত্রিকে পাওয়া যায়নি তিনি পলাতক রয়েছে।


স্থানীয় সুত্রে জানা যায়, রতন কুমার মিস্ত্রি'র আপন বড় ভাই তপন কুমার মিস্ত্রি উক্ত ঘটনার সাথে সরাসরি জড়িত।

 স্থানীয় লোকজন জানান, রতন কুমার মিস্ত্রি নিজস্ব অর্থায়নে, ব্যক্তিগত সি.সি ক্যামেরা লাগিয়ে উক্ত মাদক ব্যবসা  দীর্ঘ দিন যাবত  পরিচালনা করে আসছিলো।

এ ছাড়া রতন কুমার মিস্ত্রি নারী পাচার করে বলে স্থানীয় সুত্রে জানা যায়।
 
রতন কুমার মিস্ত্রি ও তপন কুমার মিস্ত্রি বিরুদ্ধে কোন লোকজন মুখ খুলতে সাহস পায়নি। কেউ কিছু বলতে চাইলেও স্থানীয় লোকজনদের কে ভয় ভীতি দেইখাইতো। স্থানীয় লোকজন তপন কুমার মিস্ত্রি ও রতন কুমার মিস্ত্রি  সহ আটক কৃত সকল আসামির  উপযুক্ত শাস্তি কামনা করেছে।যাতে এলাকায় শান্তি বিরাজমান থাকে।

পিরোজপুর সদর থানার ওসি আ.জ.মো: মাসুদুজ্জামান মিলু জানান, রোববার র‌্যাব-৮ এর সিপিএসসির ডিএডি মো: নুর ইসলাম বাদী হয়ে ধৃত আসামী ও পালাতক তিন আসামীসহ ৬ জনের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় অস্ত্র এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রনে পৃথক দুইটি মামলা দায়ের করেছেন। মামলা নং যথাক্রমে  ১ ও ২ তারিখ ৪/৯/২০২২ইং পালাতক আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

৬ সেপ্টেম্বর, ২০২২ ১২:০৫ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

৬ সেপ্টেম্বর, ২০২২ ১২:০৫ পূর্বাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

৬ সেপ্টেম্বর, ২০২২ ১২:০৫ পূর্বাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

৬ সেপ্টেম্বর, ২০২২ ১২:০৫ পূর্বাহ্ন