শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিলানী সম্পাদক রাজীব

    নিজস্ব প্রতিবেদক

    ৫ সেপ্টেম্বর, ২০২২ ০৮:৫২ পূর্বাহ্ন

    স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিলানী সম্পাদক রাজীব

    এস এম জিলানী সভাপতি ও রাজীব আহসানকে সাধারণ সম্পাদক করে বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (৪ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এ কমিটি ঘোষণা করেন।

    স্বেচ্ছাসেবক দলের কমিটিতে ১নং সহ-সভাপতি করা হয়েছে ইয়াছিন আলী, ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ও সাংগঠনিক সম্পাদক পদ নাজমুল হাসানকে।


    এর আগে এসএম জিলানী ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সদ্য ভেঙে দেওয়া কমিটির সভাপতি ছিলেন। আর রাজীব আহসান ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।

    আর ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউদ্দিন সেন্টু, সাধারণ সম্পাদক জাকির হোসেন ও সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক।

    ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বির ও সাংগঠনিক সম্পাদক ফরিদ হোসেন।


    ২০১৬ সালে ২৭ অক্টোবর শফিউল বারী বাবুকে সভাপতি ও আবদুল কাদির ভুঁইয়া জুয়েলকে সাধারণ সম্পাদক করে স্বেচ্ছাসেবক দলের ৫ সদস্যের আংশিক কমিটি করা হয়েছিল। ওই কমিটি দুই বছর পর ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর ১৪৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে। এরপর চলতি বছরের এপ্রিলে ৩৫২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে স্বেচ্ছাসেবক দল। যদিও করোনায় আক্রান্ত হয়ে শফিউল বারীর মৃত্যুর পর মোস্তাফিজুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর

    খেলাফত আন্দোলনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপিত

    খেলাফত আন্দোলনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপিত

    ৫ সেপ্টেম্বর, ২০২২ ০৮:৫২ পূর্বাহ্ন

    আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান

    আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান

    ৫ সেপ্টেম্বর, ২০২২ ০৮:৫২ পূর্বাহ্ন

    নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র হবে : তারেক রহমান

    নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র হবে : তারেক রহমান

    ৫ সেপ্টেম্বর, ২০২২ ০৮:৫২ পূর্বাহ্ন