শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পাইকগাছায় মোটরসাইকেলের ধাক্কায় সত্তরোর্ধ্ব সাইকেল আরোহীর মৃত্যু

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

    ৫ সেপ্টেম্বর, ২০২২ ০৮:২৪ পূর্বাহ্ন

    পাইকগাছায় মোটরসাইকেলের ধাক্কায় সত্তরোর্ধ্ব সাইকেল আরোহীর মৃত্যু

    খুলনার পাইকগাছায় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল হাকিম (৭০) নামে এক বাইসাইকেল আরোহী বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (০৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার গদাইপুর এলাকার বোয়ালিয়া ব্রীজ রোডে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হাকিম উপজেলার পুরাইকাটি গ্রামের মৃত মাদার গাজীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকালে আব্দুল হাকিম নামের ওই ব্যক্তি বাইসাইকেল চালিয়ে বোয়ালিয়া কপোতাক্ষ ব্রীজ রোডের জনৈক তাজউদ্দীনের বাড়ির সামনে পৌঁছালে একই এলাকার কোনা গাজীর ছেলে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পেছন থেকে ধাক্কা দেয়। এসময় তিনি বাইসাইকেল থেকে ছিটকে পড়ে মাথা ফেটেযায়। কান ও মুখ দিয়ে রক্তক্ষরণ হতে থাকে।

    এরপর তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৫ সেপ্টেম্বর, ২০২২ ০৮:২৪ পূর্বাহ্ন