শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নাগরিক কেন্দ্রের বৃক্ষরোপণ ও বিতরণ

    পিরোজপুর প্রতিনিধি

    ৪ সেপ্টেম্বর, ২০২২ ১০:৪৮ অপরাহ্ন

    পিরোজপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নাগরিক কেন্দ্রের বৃক্ষরোপণ ও বিতরণ

    বৃক্ষরোপনের মাধ্যমে প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য সকলকে অনুপ্রাণিত করতে আমাদের এই ক্ষুদ্র চেষ্টা, কথাগুলো বলছিলেন নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি। তিনি আরো বলেন, আমরা চেষ্টা করছি সমাজের প্রত্যেক স্তরের প্রতিটি মানুষ কে অনুপ্রাণিত  করে  অন্তত একটি করে বৃক্ষ রোপন করবে এর  মাধ্যমে প্রকৃতির ভারসাম্য রক্ষা হবে।

    আমরা আমাদের দৈনন্দিন জীবনের কাজে প্রকৃতিকে নানাভাবে ব্যবহার করছি কিন্তু কখনই প্রকৃতির ভারসাম্যর গুরুত্ব দেই না ।
    বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের জনজীবনে যেভাবে বিপর্যস্ত হচ্ছে তা রুখতে বৃক্ষরোপনের কোন বিকল্প নাই।  তাই আসুন সবাই মিলে প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য বৃক্ষরোপণ করি।

    পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নাগরিক কেন্দ্রের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির আজ ৪ঠা সেপ্টেম্বর সমাপনী  হয়েছে।

    উক্ত কর্মসূচিতে নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝির সভাপতিিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও জাতীয় সংসদের সাবেক হুইপ এম নাজিম উদ্দিন আল আজাদ।
    উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে অনন্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন দাউদপুর পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় এর প্রাক্তন প্রধান শিক্ষক মুজিবুর রহমান ডাকুয়া রাজারকাঠি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক কাজল কৃষ্ণ রায় ,দক্ষিণ রাজারকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সভাপতি মাস্টার মোস্তফা কামাল সাবেক ইউপি সদস্য রহিমা বেগম (মায়া) নেছারাবাদ সরকারি কর্মচারী ক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক আকরাম হোসেন ,নাগরিক কেন্দ্রের যুগ্মসাধারণ সম্পাদক ওমর ফারুক ও সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, শিক্ষক ইসরাত জাহান শিক্ষক লায়লা আক্তার প্রমূখ।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৪ সেপ্টেম্বর, ২০২২ ১০:৪৮ অপরাহ্ন