ভোলার তজুমদ্দিন উপজেলায় আজ আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সিসি ক্যামেরা স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে তজুমদ্দিন থানা পুলিশের উদ্যোগে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ফকিরহাট বাজার এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফকরুল আলম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, তজুমদ্দিন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার প্রমুখ।
তজুমদ্দিন থানা পুলিশের উদ্যোগে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ফকিরহাটবাজার এলাকায় ১০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।