শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে কল্যাণ পার্টির চেয়ারম্যানের সাক্ষাৎ

    নিজস্ব প্রতিবেদক

    ৩ সেপ্টেম্বর, ২০২২ ০৫:১২ অপরাহ্ন

    ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে কল্যাণ পার্টির চেয়ারম্যানের সাক্ষাৎ

    ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের  সঙ্গে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীর প্রতীক) সহ কল্যাণ পার্টির শীর্ষ নেতৃবৃন্দ শুক্রবার বাদ জুমআ দলের পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

    এসময় দেশের চলমান সঙ্কট ও সম-সাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হয় এবং ভবিষ্যত করণীয় নিয়ে বিশদ মতবিনিময় হয়। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

    বাংলাদেশ কল্যাণ পার্টির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দলের অতিরিক্ত মহাসচিব নূরুল কবীর ভূঁইয়া পিন্টু, ভাইস চেয়ারম্যান আলী হোসেন ফরায়েজী ও মাহমুদ খান, যুগ্ম মহাসচিব নূরুর আবছার, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদ আবেদীন, লে. কমান্ডার অব. ফয়সল মেহেদী, ওবায়দুল সিরাজী প্রমূখ।
    কল্যাণ পার্টির নেতৃবৃন্দ জাতীয় সঙ্কট নিরসনে ইসলামী আন্দোলনের আমীর হযরত পীর সাহেব চরমোনাইকে বলিষ্ঠ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। দেশের স্বার্থে পীর সাহেব চরমোনাই’র যে কোন গঠনমূলক উদ্যোগে কল্যাণ পার্টি  সাড়া  দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

    পীর সাহেব চরমোনাই কল্যাণ পার্টির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, আগামীতে ক্ষমতাপ্রেমিকদের বিরুদ্ধে দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।
    এছাড়াও পীর সাহেব চরমোনাই’র সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন জনাব কর্ণেল অব. আব্দুল হক, অধ্যাপক কর্ণেল অব. আকরাম ও প্রফেসর ড. আব্দুল লতিফ মাসুম।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর