শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে ১৫টাকা কেজি দরে ন্যায্য মূল্যে চাল বিক্রি শুরু

    পিরোজপুর প্রতিনিধি

    ১ সেপ্টেম্বর, ২০২২ ০৯:৫৭ অপরাহ্ন

    পিরোজপুরে ১৫টাকা কেজি দরে ন্যায্য মূল্যে চাল বিক্রি শুরু

    পিরোজপুরে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ৭টি উপজেলার ৫২টি ইউনিয়নে ও ৩টি পৌরসভায় উপজেলায় ডিলারের মাধ্যমে ন্যায্য মূল্যে চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সকালে পিরোজপুরের শংকরপাশা ইউনিয়নের জেলা খাদ্য বিভাগের আয়োজনে এ ন্যায্য মূল্যে চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মাদ সাঈদুর রহমান, খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব সৌরেন্দ্র নাথ সাহা, জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) কর্মকর্তা শেখ মশিয়ার রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম জাহান।

    খাদ্য বান্ধব কর্মসূচিতে জেলার তিনটি পৌরসভায় প্রতিদিন ১১ জন ডিলারকে ২২টন চাল এবং তিনটি উপজেলায় ৬ জন ডিলারকে ১২টন চাল ন্যায্য মূল্যে বিক্রির জন্য দেয়া হয়েছে। এ কর্মসূচীর আওতায় মোট ৮৬ জন ডিলার ৩৫ হাজার ৮০৯ জন কার্ডধারী পরিবারকে ন্যায্য মূল্যে ১৫ টাকা কেজিতে প্রতি মাসে ৩০ কেজি চাল বিক্রি করবে। এছাড়াও টিসিবি কার্ডধারী একজন প্রতি ১৫ দিনে ৫ কেজি হিসেবে মাসে ১০ কেজি চাল ক্রয় করতে পারবে।
     
    এ সময়  জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় নিন্ম আয়ের মানুষদের জন্য ১৫টা কেজিতে চাল বিক্রি বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। প্রত্যেকে ১৫ টাকা কেজিতে মাসে ৩০ কেজি চাল নিতে পারবে। মাননীয় প্রধানমন্ত্রী নিন্ম আয়ের মানুষদের কথা চিন্তা করে এ কার্যক্রম চালু করেছেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১ সেপ্টেম্বর, ২০২২ ০৯:৫৭ অপরাহ্ন