শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নাজিরপুরে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে ভুমি মালিকদের মানববন্ধন

    এস, এম-নুর, পিরোজপুর প্রতিনিধি

    ১ সেপ্টেম্বর, ২০২২ ০৯:৫৫ অপরাহ্ন

    নাজিরপুরে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে ভুমি মালিকদের মানববন্ধন

    পিরোজপুরের নাজিরপুরে "টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট" স্থাপন প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন করেছেন ছোট বুইচাকাঠি মৌজা এলাকার ভুমি মালিকরা।

     নাজিরপুর-ঢাকা মহাসড়কের পাতিলাখালির ছোট বুইচাকাঠি মৌজা এলাকায় "টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট " শীর্ষক প্রকল্পের আওতায় স্থায়ী অবকাঠামো ও অন্যান্য স্থাপনা নির্মাণ প্রকল্পের নামে ১০০শতক জমি অধিগ্রহণ নোটিশ পেয়েছেন স্থানীয় জমি মালিকরা।

    কিন্তু নাজিরপুর টেকনিক্যাল কলেজ সংলগ্ন এবং নাজিরপুর -ঢাকা মহাসড়কের পাশে অতিমূল্যের এ জমি ছাড়তে নারাজ জমি মালিকরা। এর প্রতিবাদে বুধবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার পাতিলাখালি এলাকায় মহাসড়কে জমি মালিকগন মানববন্ধন করেছেন।

    এ সময় স্থানীয় জমি মালিকদের মাঝে মানববন্ধনে অংশ নেওয়া ওয়াহেদ আলী খান বলেন, ‘আমাদের কৃষকদের ভাগ্য নিয়ে খেলছেন ধনী ও প্রভাবশালীরা। প্রথমে সড়কের জন্য একোয়ার করেছেন, তাতে আমাদের জমি গেছে, এখন আবার"টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট "এর জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষ জমি একোয়ার করতে নোটিশ করেছেন। আমরা এখন কোথায় যাবো?’

    অপর জমি মালিক বিউটি আক্তার বলেন, ‘বারবার এভাবে আমাদের জমি ছেড়ে দেওয়ার নোটিশ করায় আমরা হতাশায় আছি।মহাসড়কের পাশে এমন অতিমূল্যের জমি আমাদের শেষ সম্বল, কোনক্রমেই তা ছাড়বো না, প্রয়োজনেআমরা সম্মিলিতভাবে আন্দোলন করবো।জমি মালিক আঃ মজিদ খান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী কৃষকবান্ধব। তিনি কৃষক রক্ষায় কাজ করেছেন।কৃষকের আরজি তিনি শুনবেন আশা করি।আরেক জমি মালিক আঃজলিল শেখ বলেন,আমি অসুস্থ মানুষ, পঙ্গু অবস্থায় বিছানায় পরে আছি।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দিকে তাকালে আমরা জমি রক্ষা করতে পারবো। আমাদের শেষ সম্বল রক্ষা করতে না পারলে আমরা না খেয়ে মারা যাবো।

    এ সময় স্থানীয় জমি মালিক ও তাদের পরিবারের নারী সদস্যরা মানববন্ধনে অংশ নিয়ে প্রতিবাদ জানায়।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১ সেপ্টেম্বর, ২০২২ ০৯:৫৫ অপরাহ্ন