ইন্দুরকানীতে গাঁজা ও ইয়াবাসহ ৪ জন আটক

নিজস্ব প্রতিবেদক

১ সেপ্টেম্বর, ২০২২ ০৯:৫৩ অপরাহ্ন

ইন্দুরকানীতে গাঁজা ও ইয়াবাসহ ৪ জন আটক

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় গাঁজা ও ইয়াবাসহ ৪ জনকে আটক করা হয়েছে। বুধবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার পত্তাশী ইউনিয়নে পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়।

গোয়েন্দা সূত্রে জানা যায়, পত্তাশী ইউনিয়নে রাত ৮ টার দিকে খেজুরতলা বাজারের একটি দোকানের সামনে থেকে ১০০ গ্রাম গাজাসহ আলী হোসেন হাওলাদার (৩০), সুব্রত বাওয়ালী (৪৫), জয়ন্ত বাওয়ালীকে (২৫) আটক করা হয়। পরে রাত ৯ টার দিকে পত্তাশী এলাকায় বসত ঘরের পিছন থেকে মোঃ মাসুম দফাদার (৩৫)’কে ৫০০ গ্রাম গাজ ও ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

আলী হোসেন হাওলাদার উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আসলাম হাওলাদারের ছেলে, সুব্রত বাওয়ালী রেখাখালি গ্রামের দেব দুলাল এর ছেলে, জয়ন্ত বাওয়ালী একই গ্রামের কমল বাওয়ালীর ছেলে, মোঃ মাসুম দফাদার পত্তাশী গ্রামের আলী আকবরের ছেলে।

পিরোজপুর গোয়েন্দা শাখা (উত্তর) এর সাব ইন্সপেক্টর নুরুল আমিন জানান, পৃথক অভিযানে ৪ জনকে আটক করা হয়েছে। ৩ জনকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। ১ জনকে ৫০০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় ইন্দুরকানী থানায় পৃথক মামলা দেয়া হয়েছে।

 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

১ সেপ্টেম্বর, ২০২২ ০৯:৫৩ অপরাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১ সেপ্টেম্বর, ২০২২ ০৯:৫৩ অপরাহ্ন