শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরের নেছারাবাদে বিএনপির সমাবেশে হামলায় আহত ১২

    পিরোজপুর প্রতিনিধি

    ৩১ অগাস্ট, ২০২২ ০৭:৩২ অপরাহ্ন

    পিরোজপুরের নেছারাবাদে বিএনপির সমাবেশে হামলায় আহত ১২

    জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা নিহতের প্রতিবাদে পিরোজপুরের নেছারাবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

    বুধবার (৩১ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার পৌর বিএনপির কার্যালয় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আলমগীর হোসেন।

    আহতরা হলেন, পিরোজপুর পৌর স্বেচ্ছাসেবকদল নেতা আশ্রাফুল আলম সজল (২৮), জেলা জাসাসের আহবায়ক জাহিদুল ইসলাম (৩৫), জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান,  সরকারী স্বরূপকাঠী কলেজ ছাত্রদলের আহবায়ক মো: হাসিবুর রহমান (২৪), যুবদল নেতা মোঃ ইমাম হোসেন (৪২) স্বেচ্ছাসেবকদল নেতা বেল্লাল (৩২), ফয়সাল মিয়া (২৭), মোঃ রাজু মিয়া (২৬), সাইফুল ইসলাম (৩৫), মো: সজিব আকন (২৮), ছাত্রদল নেতা আকাশ (২৬), মোঃ আকিব (২৭), মাহমুদ হাসানছি২৫), সালেহ আহমেদ (২৭), শরিফুল ইসলাম (২৪), মোঃ আকিব (২৫)।

    জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আলমগীর হোসেন আরো জানান, আজ দুপুরে জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা নিহতের প্রতিবাদে উপজেলার পৌর বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ ও সমাবেশ ছিল। জেলার নেতাকর্মীরা সমাবেশস্থলে পৌছানোর আগে পথেই প্রথমে তাদের উপর ব্রিজের উপর থেকে ট্রলারে ইট নিক্ষেপ করে হামলা করা হয়। পরে বিএনপির কার্যালয়ের ইট ছুড়ে ও পাইপ-লাঠি নিয়ে হামলা চালানো হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের ১০-১২ নেতাকর্মী আহত হয়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

    কেন্দ্রিয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য গাজী নুরুজ্জামান বাবুল জানান, নেছারাবাদে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী হামলা করে। এতে বেশ কয়েকজন নেতাকর্মী হামলার স্বীকার হয়। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবী জানাই।

    স্বরুপকাঠী উপজেলা আওয়ামীলীগের সভাপতি  সৈয়দ সহিদ উল আহসানকে এ ঘটনাকে অস্বীকার করে বলেন কাদের প্রগ্রাম ছিলো আর কেউ সেখানে হামলা করছে কি না আমার জানা নাই। অহেতুক কাউকে দোষারোপ করা ঠিক না।

    তবে এ বিষয়ে জানতে চাইলে নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ (ওসি) আবির মো: হাসান বিষয়টি অস্বীকার করে জানান,  তেমন কোন হামলার ঘটনা ঘটেনি। পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর