শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • তথ্য চাওয়ায় সংবাদকর্মীর ফোন কেড়ে নিল ভূমি জরিপ শিক্ষক

    পিরোজপুর প্রতিনিধি

    ৩০ অগাস্ট, ২০২২ ০১:৪২ অপরাহ্ন

    তথ্য চাওয়ায় সংবাদকর্মীর ফোন কেড়ে নিল ভূমি জরিপ শিক্ষক

    পিরোজপুরের ইন্দুরকানীতে তথ্য চাওয়ায় দৈনিক মানবকন্ঠ ও অনলাইন পোর্টাল বার্তা বাজার প্রতিনিধির ফোন কেড়ে নিল ভূমি জরিপ প্রশিক্ষক মোঃ আরিফুল ইসলাম। গত সোমবার বিকালে উপজেলার এফ করিম আলিম মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

    জানা যায়, প্রায় এক মাস আগে থেকে উপজেলার বিভিন্ন জায়গায় পোস্টারের বিজ্ঞাপন ও মাইকিং এর মাধ্যমে জানতে পেরে প্রায় ২০/২২ জন প্রশিক্ষণার্থীদের নিয়ে ভূমি জরিপ শিক্ষা শুরু করে ওই প্রশিক্ষক। সে প্রত্যেক প্রশিক্ষনার্থীদের কাছ থেকে ৪ থেকে ৫ হাজার টাকার চুক্তিতে তাদেরকে এ ভূমি জরিপ শিক্ষা ও সনদ পত্র দেয়া হবে বলে টাকা নেয়।

    এসএসবি শুভ নামে এক ভুক্তভোগী জানান, আমি পোস্টারের মাধ্যমে জানতে পারি এ ভূমি জরিপ শিক্ষার বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। আমি প্রশিক্ষণ নিতে আগ্রহী হই। পরে প্রথম দিন আমি তাদের ক্লাসে গিয়ে দেখতে পাই তাদের কথাবর্তায় গড়মিল রয়েছে। ক্লাস শেষে আমি শিক্ষকের কাছে ক্লাস না করে সনদ নেয়ার বিষয়ে আলোচনা করি। তিনি ৪ হাজার টাকার বিনিময়ে সনদ দিতে রাজি হন। এবং তিনি চার হাজার টাকার একটি রিসিভ আকারে দেন। এ ঘটনা সাংবাদিকদের জানালে পরে তারা এ বিষয়ে তথ্য জানতে চাইলে তাদের সাথে দুর্ব্যবহার করে এবং ভিডিও করার সময় মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

    সাংবাদিক নাছরুল্লাহ আল-কাফী জানান, ভূমি জরিপ করার নামে অর্থ হাতিয়ে নেয়ার কথা জানতে পেরে আমি উক্ত প্রতিষ্ঠানে গিয়ে প্রশিক্ষকের কাছে তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাই। এসময় ভিডিও রেকডিং করার সময় প্রশিক্ষক আরিফুল ইসলাম ক্ষেপে গিয়ে আমার সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে এবং আমার মোবাইল ফোন কেড়ে নেয়।

    মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ শাহ আলম হাওলাদার জানান, আমর এলাকার কিছু লোকজন ভূমি জরিপের বিষয়ে শিক্ষা নিবে তার জন্য মাদ্রাসায় ক্লাস করার জন্য অনুমতি দিয়েছি।

    উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেছা খানম জানান, ভূমি জরিপ প্রশিক্ষণের বিষয়টি আমার জানা ছিল না। তবে এ ব্যাপারে তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর