শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সংবিধান অনুযায়ী বাংলাদেশে নির্বাচন হবে : আমু

    নিজস্ব প্রতিবেদক

    ৩০ অগাস্ট, ২০২২ ০৮:০৪ পূর্বাহ্ন

    সংবিধান অনুযায়ী বাংলাদেশে নির্বাচন হবে : আমু

    আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে এ দেশের মানুষ আবারও শেখ হাসিনাকে ভোট দিয়ে নির্বাচিত করবে।


    সোমবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ গণ আজাদী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

    আমির হোসেন বলেন, এ দেশের মানুষের জন্য যা করণীয় তা শেখ হাসিনা করে যাচ্ছেন। তাদের অধিকার আদায়, উন্নয়নের স্বার্থ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত সব কাজই আস্তে আস্তে শেষ করে যাচ্ছেন। সেজন্যই বিএনপি, জামাত ও স্বাধীনতা বিরোধীরা তাকে সহ্য করতে পারে না। এ কারণেই তারা ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। মানুষের অসীম দোয়ায় সেদিন আল্লাহ তাকে বাঁচিয়েছেন।
    তিনি বলেন, আমরা সব সময়ই রাজনৈতিকভাবে বিএনপি জামায়াতকে পরাজিত করেছি, সামনের নির্বাচনেও পরাজিত করব।

    আওয়ামী লীগের প্রবীণ এই নেতা বলেন, ২০০৪ সালে যারা গ্রেনেড হামলার মত নিকৃষ্ট কাজ করল, হত্যাযজ্ঞ চালাল এরাও এখন মানবতার কথা বলে। আবার রাজনীতিও করছে তারা। তাদের মূল লক্ষ্য হচ্ছে সরকারকে উৎখাত করা।

    গণআজাদী লীগের সভাপতি এস কে শিকদারের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, সাম্যবাধী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বাসদের আহবায়ক রেজাউর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।

    বিএনপি নালিশ পার্টি উল্লেখ করে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেন, বিএনপি দলটা হলো নালিশি দল। মিথ্যা, ষড়যন্ত্র আর নালিশ করাই হলো তাদের মূল কাজ। জনগণের কাছে তারা যায় না। তারা পল্টন ও নয়াপল্টন দুই জায়গায় বসে একই বক্তব্য দিতে থাকে। বলতে থাকে আওয়ামী লীগ ধ্বংস করতে হবে। এছাড়া আর কোনো কথা তারা বলে না।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর