শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

    নিজস্ব প্রতিবেদক

    ৩০ অগাস্ট, ২০২২ ০৮:০২ পূর্বাহ্ন

    নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

    শেখ হাসিনা বাংলাদেশকে বড় কারাগারে পরিণত করেছে। সদ্য কারামুক্ত ছাত্র অধিকার পরিষদ এর সাবেক আহ্বায়ক হাসান আল মামুনকে নিয়ে কেরানীগঞ্জ কারাগার থেকে ফেরার পথে পথে সোমবার সন্ধ্যায় আনোয়ারা পাম্পের সামনে ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ গণঅধিকার পরিষদ এর তাৎক্ষণিক মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন গণঅধিকার পরিষদ এর সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুলহক নুর।

    এসময় তিনি বলেন,'এই বড় কারাগার থেকে মুক্তি পেতে হলে আন্দোলনের বিকল্প নাই। এই বড় কারাগার থেকে মুক্তি পেতে হলে হামলার শিকার হতে হবে,মামলার শিকার হতে হবে,জীবন দিতে হবে।আমরা ইতোমধ্যে হামলার শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি। প্রয়োজনে ১৮ কোটি মানুষকে মুক্ত করার জন্য জীবন বিসর্জন দিবো, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। '

    নুরুলহক নুর আরও বলেন,'দেশের বিভিন্ন স্থানে বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর হামলা হচ্ছে,নির্যাতন হচ্ছে। বিএনপির নেতা-কর্মীসহ সবাইকে বলবো আত্নরক্ষার্থে প্রয়োজনে পাল্টা জবাব দিতে হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন মিছিল নিয়ে গণভবনের দিকে গেলেও বাধা দেয় হবে না, প্রয়োজনে চা খাওয়াবে। বিপরীত চিত্র সব জায়গায় সভা-সমাবেশে হামলা হচ্ছে, ভোলায় গুলি খাওয়াইছে।'
    সরকারের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় কারাগার থেকে মুক্তি পেয়ে ফেরার পথে ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক হাসান আল মামুনসহ ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতা-কর্মীদের উপর আনোয়ারা পাম্পের  ছাত্রলীগ,যুবলীগের নেতা-কর্মীরা অতর্কিত হামলার চালায়।কারাগার থেকে বেরিয়েও মানুষ নিরাপদ নয়।

    গণঅধিকার পরিষদ এর যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান বলেন,আওয়ামীলীগ খেলার কথা বলে ফাউল খেলতে শুরু করেছে। তারা ১৪ ও ১৮ তে ছক্কা মেরেছে, ২৩ এ তারা ছক্কা মারতে চায়। কিন্তু ৩ বার ছক্কা মারলে অক্কা পেতে হয়, তারা হয়তো জানেনা।সুতরাং ২৩ এ তারা অক্কা মারবে। সারাদেশে ভিন্নমতের উপর দমন-পীড়ন,হামলা-মামলার  যে খেলা শুরু তারা করেছে,তাতে জনগন শ্রীঘ্রই  তাদের হাতে লাল কার্ড ধরিয়ে মাঠ থেকে বিদায় করতে হবে।

    গণঅধিকার পরিষদ এর কেন্দ্রীয় কার্যালয়ের নিচ থেকে মশাল মিছিল শুরু হয়ে গুলিস্তান মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সামনে দিয়ে ঘুরে পল্টেন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

    গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব ইসমাইল আহমেদ বন্ধনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ গণঅধিকার পরিষদ এর আহ্বায়ক ড.মালেক ফরাজী,ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন,যুব অধিকার পরিষদ এর সভাপতি মনজুর মোর্শেদ মামুন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান প্রমুখ।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর