শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ৬ষ্ঠ এডিনবার্গ সামিটে বিভিন্ন দেশের প্রতিনিধিবৃন্দের সঙ্গে সংস্কৃতি প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

    নিজস্ব প্রতিবেদক

    ২৮ অগাস্ট, ২০২২ ১০:৫৫ অপরাহ্ন

    ৬ষ্ঠ এডিনবার্গ সামিটে বিভিন্ন দেশের প্রতিনিধিবৃন্দের সঙ্গে সংস্কৃতি প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

    সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি শনিবার  (২৭ আগস্ট ২০২২) স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গের স্কটিশ পার্লামেন্টের ডিবেটিং চেম্বারে ৬ষ্ঠ এডিনবার্গ আন্তর্জাতিক কালচারাল সামিটের দ্বিতীয় দিনের অধিবেশনে যোগদান করেন।

    অধিবেশনের পাশাপাশি ডিবেটিং চেম্বার লবিতে তিনি ভারত ও দক্ষিণ আফ্রিকা সহ বিভিন্ন দেশের প্রতিনিধিবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন।

    সামিটে অংশগ্রহণকারী ভারতীয় প্রতিনিধিদলের প্রধান হরিয়ানা রাজ্যের শিক্ষা ও পর্যটন মন্ত্রী কানওয়ার পাল (Kanwar Pal) এর সঙ্গে প্রতিমন্ত্রী দ্বিপাক্ষিক আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনায় দু'দেশের সাংস্কৃতিক বিনিময় জোরদারকরণসহ সংস্কৃতি ও  পর্যটন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

    এছাড়া সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ স্কটল্যান্ড আওয়ামী লীগের সভাপতি আনিস চৌধুরী সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

    প্রতিমন্ত্রীর সঙ্গে এসময় বাংলাদেশী বংশোদ্ভূত স্কটিশ পার্লামেন্ট মেম্বার ও ছায়া সংস্কৃতি মন্ত্রী ফয়সল চৌধুরী, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিম এবং বাংলাদেশ হাইকমিশন অফিস ম্যানচেস্টারের সহকারী হাইকমিশনার কাজী জিয়াউল হাসান উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, "Culture and a Sustainable Future" শীর্ষক তিন দিনব্যাপী (২৬-২৮ আগস্ট) এ আন্তর্জাতিক কালচারাল সামিটে সংস্কৃতি প্রতিমন্ত্রী বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২৮ অগাস্ট, ২০২২ ১০:৫৫ অপরাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ২৮ অগাস্ট, ২০২২ ১০:৫৫ অপরাহ্ন