রাজধানীতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

২৮ অগাস্ট, ২০২২ ০৮:৪৬ পূর্বাহ্ন

রাজধানীতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর লাশ উদ্ধার

রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ইংরেজি বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। শনিবার সন্ধ্যার পর পুলিশ তাঁর লাশ উদ্ধার করে দক্ষিণখান থানায় নিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি ‘সুইসাইডাল নোট’ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

ওই শিক্ষার্থীর নাম সানজনা মোসাদ্দিকা। দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান বলেন, সানজনার বাবা গাড়ি ভাড়া দেওয়ার (রেন্ট–এ কার) ব্যবসা করেন। পরিবারের ভরণপোষণ দিতে হিমশিম খাওয়ায় স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়াঝাটি হতো তাঁর। মেয়ের বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি–ও দিতে পারছিলেন না তিনি। বাবার প্রতি রাগ–ক্ষোভ থেকে সানজনা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

ওসি আরও বলেন, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ১২ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন সানজনা। পরে তাঁকে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নিয়ে যান পরিবারের সদস্যরা। এ সময় চিকিৎসকেরা সানজনাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় আনে। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।




সাতদিনের সেরা খবর

শিক্ষা - এর আরো খবর

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

২৮ অগাস্ট, ২০২২ ০৮:৪৬ পূর্বাহ্ন

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

২৮ অগাস্ট, ২০২২ ০৮:৪৬ পূর্বাহ্ন