দ্রব্যমূল্যের উর্দ্ধগতি,জ্বালানি তেলের দাম বৃদ্ধি, বিদ্যুতের লোডশেডিং প্রতিবাদে পাইকগাছা উপজেলা বিএনপির ডাকা সমাবেশ স্থলে আওয়ামী লীগ ২১ আগষ্ট গ্রেনেট হামলার সমাবেশের ডাক দেয়। এ সময় জাতীয়তাবাদী দলের পৌর সদরে সমাবেশের অনুমতি না মেলায় শনিবার সকাল ১০ টায় গদাইপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি চিকিৎসক আব্দুল মজিদের সভাপতিত্বে ও সম্পাদক এস এম এনামুল হকের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্র বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, এ সময় প্রধান অতিথি বলেন, যে সকার নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রন রাখতে পারেনা সে সরকার ক্ষমতায় থাকার কোন বৈধতা নেই। তিনি আরো বলেন, সরকার জগদ্দল পাথরের মত মানুষের ঘাড়ে চেপে রয়েছে। আন্দোলনের মাধ্যমে তাদেরকে পদত্যগে বাধ্য করতে হবে। আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে আন্দলোন সংগ্রামের জন্য।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, খুলনা জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান, বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা সদস্য সচিব মনিরুল ইসলাম বাপ্পি, জেলা সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু, জেলা যুগ্ম আহবায়ক, জুলফিক্কার আলী জুলু, মোল্ল্য মোশারাফ জোসেন মফিজ, শামিম কবির, সেচ্ছাসেবক দলের জেলা সভাপতি শেখ তৈয়বুর রহমান, পৌর বিএনপির আহবায়ক আইনজীবী আব্দুস সাত্তার, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম ইমদাদুল হক।
অপর দিকে ২১ আগস্ট নৃশংস গ্রেনেড হামলার রায় কার্যকরের দাবীতে পৌরসভা চত্ত্বরে আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ হয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান বলেন বিএনপি ও আওয়ামীলীগ একই স্থানে সমাবেশ আহবান করে। আইনশৃংখলা অবনতির আশংকায় বিএনপিকে গদাইপুর ফুটবল মাঠে সমাবেশ করতে বলেছি।