শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নতুন শিক্ষাক্রমে ধর্মশিক্ষা বাদ দেওয়ার তথ্য সঠিক নয় : শিক্ষামন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২৮ অগাস্ট, ২০২২ ০৭:৫১ পূর্বাহ্ন

     নতুন শিক্ষাক্রমে ধর্মশিক্ষা বাদ দেওয়ার তথ্য সঠিক নয় : শিক্ষামন্ত্রী

    শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন শিক্ষাক্রম থেকে ধর্মশিক্ষা বাদ দেওয়ার যে তথ্য ছড়ানো হয়েছে তা  সঠিক নয়।
    তিনি আরও বলেন, নতুন শিক্ষাক্রমের মাধ্যমে শুধু জ্ঞান নয়, ধর্ম, নীতিকথা, দক্ষতা, মূল্যবোধ-সঙ্কুচিত নয়, বরং প্রসারিত করার জন্য কাজ চলছে।  ধর্ম শিক্ষাকে বাদ দেওয়ার প্রশ্নই আসে না।

    শনিবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ মিলনায়তনে ‘ওরিয়ন ট্রেক উইথ নিশাত’ শীর্ষক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে দীপু মনি এসব কথা বলেন।

    শিক্ষামন্ত্রী  বলেন, পুরো শিক্ষাব্যবস্থায় জ্ঞান-দক্ষতাকে প্রসারিত করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে যে মন্তব্য করা হচ্ছে তা একবারেই সঠিক নয়।
    ডা. দীপু মনি বলেন, ‘সরকারি, আধা সরকারি কিংবা কোন সংস্থা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে যে আইন রয়েছে, তার নির্দেশনায় পরিচালিত হতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তাদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে হবে। তাহলে শিক্ষার যে উদ্দেশ্য সেই কাজও আমরা সঠিকভাবে  করতে পারবো। এরজন্য যেন কোথাও ব্যত্যয় না ঘটে। শিক্ষায় আমাদের নানা সীমাবদ্ধতা রয়েছে। ফলে শিক্ষায় আমূল পরিবর্তন আনার চেষ্টা চলছে।’

    তিনি বলেন, আমরা একুশ শতকের উপযোগী শিক্ষার ক্ষেত্রে যে অভীষ্ট লক্ষ্য ঠিক করেছি সেগুলো ২০৪১ সালের মধ্যে বাস্তবায়নের মাধ্যমে একটি উন্নত, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ  সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারবো।

    শিক্ষামন্ত্রী বলেন, সরকারবিরোধী স্বার্থন্বেষী একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষাব্যবস্থা নিয়ে নানা অপপ্রচার চালাচ্ছে। তারা আর কোনো ইস্যু ন েেপয়ে নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

     




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ২৮ অগাস্ট, ২০২২ ০৭:৫১ পূর্বাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ২৮ অগাস্ট, ২০২২ ০৭:৫১ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ২৮ অগাস্ট, ২০২২ ০৭:৫১ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ২৮ অগাস্ট, ২০২২ ০৭:৫১ পূর্বাহ্ন