শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বাঁশখালীতে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষে ওসিসহ আহত ৪৫

    নিজস্ব প্রতিবেদক

    ২৭ অগাস্ট, ২০২২ ০৯:০১ পূর্বাহ্ন

    বাঁশখালীতে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষে ওসিসহ আহত ৪৫

    বাঁশখালী থানার কালীপুর এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন ও পুলিশের উপ পরিদর্শকসহ ১৫ জন ও বিএনপি নেতাকর্মী ৩০ জন আহত হয়েছেন।

    শুক্রবার ( ২৬ আগস্ট) বিকেলে বিএনপি একটি মিছিল বের করলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

    নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, জ্বালানি তেল ও পরিবহন ভাড়া বৃদ্ধি, অসহনীয় লোডশেডিং এবং ভোলায় দুই নেতাকে হত্যার প্রতিবাদে দেশব্যাপী নানা কর্মসূচি পালন করছে দলটি। এরই অংশ হিসেবে বাঁশখালী  উপজেলা ও পৌরসভা বিএনপি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এতে যোগ দিতে যাওয়ার সময় পুলিশ নেতাকর্মীদের বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়।

    ওসি কামাল উদ্দিন, এসআইসহ ১৫ জন পুলিশ সদস্য আহত হয়েছে জানিয়েছেন বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) এসএম আরিফুর রহমান। তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে রাস্তায় উঠে গাড়ি ভাংচুর করতে চেয়েছিল। তখন তাদের রাস্তায় উঠা যাবে না বললে বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করে।  

    চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বাংলানিউজকে বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা আজ বাঁশখালীতে সমাবেশ করেছি। এরপর শান্তিপূর্ণ একটি মিছিল বের করলে পুলিশ আমাদের ওপর এলোপাতাড়ি লাঠিচার্জ ও গুলি করে। আমাদের ৩০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন। তার মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৭ অগাস্ট, ২০২২ ০৯:০১ পূর্বাহ্ন