শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বর্তমান সরকারকে পরাজিত করাই আমাদের মূল লক্ষ্য: ফখরুল

    নিজস্ব প্রতিবেদক

    ২৬ অগাস্ট, ২০২২ ০২:৪৯ অপরাহ্ন

    বর্তমান সরকারকে পরাজিত করাই আমাদের মূল লক্ষ্য: ফখরুল

    আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারকে পরাজিত করাই বিএনপির মূল লক্ষ্য বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ কথা জানান তিনি।

    সরকারকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, এখন বাস্তবতা হচ্ছে ভয়াবহ ফ্যাসিবাদী ও মনস্টার আমাদের সবকিছু দুমড়েমুচড়ে ধ্বংস করে দিয়েছে। তাকে প্রতিহত এবং পরাজিত করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য।

    তিনি বলেন, অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে, আমার মনে হয় এই সময় নজরুল ইসলামকে যদি স্মরণ করি তাহলে আরও বেশি অনুপ্রাণিত হবো।

    সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে দুঃশাসন চলছে। এই দুঃশাসন থেকে মুক্ত হতে নজরুলের গান-কবিতা প্রতিটা মুহূর্তে প্রেরণা যোগাবে।


    বিএনপির এই মুখপাত্র আরও বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছেন ‘আমরা যখন যুদ্ধে যাবো নজরুলের গান গাইবো। যখন মিছিলে যাবো নজরুলের গান গাইবো। যখন কারাগারে যাবো তখনও নজরুলের গান গাইবো।’ তাই নজরুলকে কেউ ছোট করলেও এদেশের সাধারণ মানুষ সত্যিকারের বিজ্ঞজনেরা, দেশ প্রেমিকরা তাকে মাথার মুকুট করে নিয়েছে।

    জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কৃতিত্বের কথা বলতে গিয়ে রিজভী বলেন, বাংলা সাহিত্যে যতগুলো কবি সাহিত্যিক আছে তার মধ্যে নজরুল হলেন অনন্য।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুল গবেষক ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কবি আবদুল হাই শিকদার। বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ব্যাপারী প্রমুখ।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর