শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নতুন শিক্ষাক্রমে শিক্ষকের ভূমিকায়ও পরিবর্তন হবে: শিক্ষামন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২৬ অগাস্ট, ২০২২ ০৯:৫৮ পূর্বাহ্ন

    নতুন শিক্ষাক্রমে শিক্ষকের ভূমিকায়ও পরিবর্তন হবে: শিক্ষামন্ত্রী

    শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন শিক্ষাক্রমে শিক্ষকের ভূমিকায় ও পরিবর্তন হবে। শিক্ষকদের শুধুমাত্র শ্রেণিকক্ষে পাঠদানে সীমাবদ্ধ থাকলে চলবে না। শিক্ষকরা একাধারে সহায়ক এবং পথপ্রদর্শকের ভূমিকা পালন করবেন।  

    বৃহস্পতিবার (২৫ আগস্ট) পাবনা এডওয়ার্ড কলেজের আয়োজনে শিক্ষার গুণগত মান উন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।  

    শিক্ষামন্ত্রী বলেন, নতুন  শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষা হবে আনন্দময়। মুখস্থ নির্ভরতা থাকবে না। পরীক্ষা ভীতি থাকবে না। নতুন শিক্ষাক্রম হবে অভিজ্ঞতা নির্ভর, শিক্ষার্থীরা হাতে কলমে শিখবে।

    পাবনা এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হাফিজা খাতুন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ড. এস.এম. মোস্তফা কামাল প্রমুখ।

    শিক্ষামন্ত্রী বলেন, নিজেদের স্বার্থে অতীতের সরকার ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থা চালু রেখেছিল। একটি বিষাক্ত পরিবেশ তৈরি করা হয়েছিল। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ঔপনিবেশিক কেরানি তৈরির শিক্ষা ব্যবস্থা থেকে বের হয়ে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা চালু করেছেন।  

    তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ৪১ সালের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এবং ২০৩০ সালের মধ্যে এসডিজি বাস্তবায়নে দক্ষ ও প্রযুক্তি নির্ভর মানব সমাজ গঠনে শিক্ষা ব্যবস্থাকে ট্রান্সফর্ম করেছে শিক্ষা মন্ত্রণালয়।

    এসময় এ শিক্ষাক্রম বাস্তবায়নে সবাইকে সঠিক সময়ে সঠিক কাজটি করার আহ্বান জানান তিনি।

    প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেন, ৭৫ এর পরে ২১ বছর ইতিহাস বিকৃত করে একটি প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও বিজ্ঞান প্রযুক্তি থেকে দূরে রাখা হয়েছিল। একটি আলোকিত শিক্ষা ব্যবস্থার জন্য বঙ্গবন্ধু, রবীন্দ্র, নজরুল ও বিজ্ঞান চর্চা জরুরি বলে তিনি মত দেন।  

    তিনি বলেন, আমাদের যে অপার সম্ভাবনা আছে তা কাজে লাগিয়ে সমতা নির্ভর রাষ্ট্র গঠন করতে হবে। 




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ২৬ অগাস্ট, ২০২২ ০৯:৫৮ পূর্বাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ২৬ অগাস্ট, ২০২২ ০৯:৫৮ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ২৬ অগাস্ট, ২০২২ ০৯:৫৮ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ২৬ অগাস্ট, ২০২২ ০৯:৫৮ পূর্বাহ্ন