চরফ্যাশনে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জলদস্যু নিহত

মনির আসলামী, (চরফ্যাসন) ভোলা

৫ ডিসেম্বর, ২০২১ ০৯:৪০ অপরাহ্ন

চরফ্যাশনে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই  জলদস্যু নিহত
চরফ্যাশনে বন্দুকযুদ্ধে নিহত দুই জলদস্যু

ভোলার চরফ্যাশনে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই জলদস্যু নিহত হয়েছেন।  আজ রোববার (৫ ডিসেম্বর)  ভোরে উপজেলার  বিচ্ছিন্ন দ্বীপ  চর-কুকরি মুকরিতে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের মধ্যে একজনের বয়স ২৫ ও অপরজনের ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে। এ সময় তিনটি রামদাসহ বেশ কিছু গুলি ও পিস্তল উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার,  মো. রাজিব রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, চরফ্যাশন উপজেলার চর কুকরি-মুকরিতে একদল জলদলদস্যু ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি টের পেয়ে র‌্যাবের একটি দল অভিযান চালায়।

র‍্যাবকে দেখে জলদস্যুরা গুলি চালায়। র‍্যাবও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের গুলি বিনিময়ের পর জলদস্যুরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুই জলদস্যুর মরদেহ উদ্ধার করে দঃ আইচা থানায় নিয়ে আসে। দঃ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয় টি নিশ্চিত করেছেন। 

তবে এরা কোন বাহিনীর সদস্য কিনা প্রাথমিকভাবে  তা জানা যায়নি। র‍্যাব বিষয়টির তদন্ত করছে।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

৫ ডিসেম্বর, ২০২১ ০৯:৪০ অপরাহ্ন