হাতিয়ায় প্রবীন সংগঠনের কমিটি গঠন

হাতিয়া প্রতিনিধি

২৪ অগাস্ট, ২০২২ ০৬:৩৭ পূর্বাহ্ন

হাতিয়ায় প্রবীন সংগঠনের কমিটি গঠন

প্রবীনদের পারিবারিক সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে নানাবিদ সমস্যার সমাধান ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)। প্রবীনদের টেকশই জীবন মান  উন্নয়নে ও গ্রাম ওয়ার্ড  পর্যায়ে “প্রবীন সংগঠন” হাতিয়াতে নতুন কমিটি গঠন করা হয়।

গত শনিবার  ২০ (আগস্ট) প্রবীন কল্যান কর্মসূচির উদ্যোগে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) বুড়িরচর  ইউনিয়ন এর সাগরিয়া শাখা কার্যালয়ে এ কমিটি ঘোষনা করা হয়। এতে বীর মুক্তিযুদ্ধা আলহাজ্ব হাসানুজ্জামান  সভাপতি, এ কে এম কামাল উদ্দিন  সাধারণ সম্পাদক এবং ১১সদস্য বিশিষ্ট  করে হাতিয়া বুড়িরচর ইউনিয়ন কমিটি ঘোষনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর এরিয়া ম্যানেজার মো: মিতুল খান, সাগরিয়া শাখার শাখা ব্যাবস্থাপক মো: আখতারুজ্জামান  এলাকার মান্য গন্য ব্যাক্তি বর্গ সহ রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর এরিয়া ম্যানেজার মো: মিতুল খান জানান, প্রবীনদের পারিবারিক সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে নানাবিদ সমস্যার সমাধান ও অধিকার প্রতিষ্ঠা সহ “প্রবীন সংগঠন” কে একটি নির্ভরযোগ্য ও কার্যকর ব্যাবস্থা হিসেবে বিবেচনা করা হয়।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২৪ অগাস্ট, ২০২২ ০৬:৩৭ পূর্বাহ্ন