শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • করোনাকালে বন্ধ ট্রেন চালু না হওয়ায় ভোগান্তিতে চাঁপাইনবাবগঞ্জবাসী

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ২৪ অগাস্ট, ২০২২ ০৬:৩৪ পূর্বাহ্ন

    করোনাকালে বন্ধ ট্রেন চালু না হওয়ায়  ভোগান্তিতে  চাঁপাইনবাবগঞ্জবাসী

    চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত শুধুমাত্র বনলতা ট্রেন চলাচল করছে। এ ট্রেনে চাহিদার তুলনায় কম টিকিট বরাদ্দ থাকায় ভোগান্তি বেড়েছে জেলাবাসীর।  অনলাইনে ট্রেনের টিকিট কাটা যাচ্ছেনা। যারা অনলাইনে খুব সিদ্ধহস্ত, তারাই ট্রেনের টিকিট কাটতে পারছে। আর দীর্ঘ লাইন হওয়ায় টিকিট পাওয়ার সম্ভাবনাও তেমন থাকেনা।

    করোনাকালে চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে মোট ৬ টি ট্রেন বন্ধ হলেও মাত্র দুই টি ট্রেন চালু হয়েছে। বন্ধ থাকা ট্রেনগুলো ফের চালু হলে যাত্রীদের ভোগান্তি কমবে বলে মনে করেন জেলার সচেতন নাগরিকরা।চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত বনলতা ট্রেন চলাচল করে নিয়মিত। ট্রেনটিতে এ জেলার জন্য মোট ১৯৬ টা টিকিট বরাদ্দ রয়েছে। এরমধ্যে ঢাকার যাত্রীরা স্টেশন থেকে ৯৮টা আর অনলাইন থেকে বাকি ৯৮টা টিকিট সংগ্রহ করতে পারবেন।চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার পথে শুধুমাত্র বনলতা ট্রেন চলায় টিকিটের সঙ্কট হয়েছে।

    করোনাকালে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে মোট ৬ টি ট্রেন বন্ধ করা হয়। ইতোমধ্যে সিরাজগঞ্জ মেইল চালু হলেও স্যাটল-২, স্যাটল-৪, রাজশাহী লোকাল, চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর লোকাল মোট ৪টি ট্র্রেন বন্ধ রয়েছে। এ ট্রেনগুলো চালুর দাবি জেলাবাসীর।বন্ধ ট্রেনগুলো চালু করার জন্য একাধিক কর্মসূচিও পালন করেছে জেলার সর্বস্তরের জনগণ। কিন্তু দাবিগুলো অধরাই রয়ে গেলো।জেলার সচেতন ব্যক্তিরা বলেএ জেলার রেল ব্যবস্থা জোরদার করার লক্ষে সরকার কোটি কোটি টাকা খরচ করেছে। জেলায় আধুনিক রেলস্টেশন, বাইপাস লাইন নির্মাণ করেছেন। অথচ করোনার সময়ে বন্ধ করা ট্রেনগুলো আর চালু করা হয়নি, এটা দুঃখজনক।আশপাশের সব জেলার মানুষ ৪-৫টি আন্তঃনগরসহ বিভিন্ন ট্রেনের মাধ্যমে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় নিরাপদে যাতায়াত করতে পারছেন। কিন্তু ট্রেনগুলো বন্ধ থাকায় চাঁপাইনবাবগঞ্জের যাত্রীরা রেলসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ট্রেনগুলো চালু হলে যাত্রীদের ভোগান্তি কমবে।  

    এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ  রেলস্টেশন মাষ্টার শহিদুল আলম বলেন বন্ধ হওয়া ট্রেনগুলো চালুর বিষয়েআপডাউনসহ মোট ৪ জোড়া ট্রেন বন্ধ আছে।এ ট্রেনগুলো কবে নাগাদ চালু হবে আমাদেরকে কিছুই জানায়নি। এ ট্রেনগুলো চালু হলে চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীর জন্য অনেক উপকার হবে।উচ্চেপড়া  যাত্রী থাকলেও  বনলতায় অনলাইন সহ  মোট আসন ১৯৬ টি  আমরা আশানুরূপ টিকিট না দিতে পারায় আমাদের হিমশিম খেতে হচ্ছে। স্থানীয় জাতীয় সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল  বলেন রেলের লোকবল সঙ্কট থাকায় বন্ধ হওয়া ট্রেনগুলো চালু হচ্ছে না। নিয়মমাফিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে জনবল নিয়োগ দিয়ে বন্ধ হওয়া ট্রেনগুলো চালু হবে।

     

     

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৪ অগাস্ট, ২০২২ ০৬:৩৪ পূর্বাহ্ন