শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ছুটি শুক্র ও শনিবার

    আপাতত বিদ্যালয়ের সময়সূচি পরিবর্তন হচ্ছে না: শিক্ষামন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২৩ অগাস্ট, ২০২২ ০৭:৫৫ পূর্বাহ্ন

    আপাতত বিদ্যালয়ের সময়সূচি পরিবর্তন হচ্ছে না: শিক্ষামন্ত্রী

    শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিও বলেছেন, সপ্তাহের ছয়দিনে পাঠদানের যে কাজ সম্পন্ন হতো তা পাঁচ দিনেই সম্পন্ন করতে হবে।   এছাড়া আপাতত বিদ্যালয়ের সময়সূচি পরিবর্তন হচ্ছে না বলেও জানান তিনি।

    সপ্তাহে দুইদিন ছুটির সরকারি সিদ্ধান্তের পর সোমবার  বিকালে রাজধানীর ডেফোডিল ইন্সস্টিটিউট অব আইটি আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    শিক্ষামন্ত্রী  বলেন, এমনিতেই আগামী শিক্ষাবর্ষ থেকে সপ্তাহে দুইদিন ছুটি থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুইদিন করার পরিকল্পনা আমাদের ছিলোই। আমরা দুইদিন বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছি। সপ্তাহে দুইদিন শুক্র ও শনিবার বন্ধ থাকবে। কেউ কেউ বলেছিলেন বৃহস্পতিবার ও শুক্রবার বন্ধ রাখা যায় কিনা। কিন্তু আজকাল অনেক বাবা-মা কর্মজীবী। তাদের ছুটির সঙ্গে সমন্বয় রেখে তাদের বিবেচনা করে শুক্র ও শনিবার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। সকল চাকরিজীবীরা সপ্তাহে পাঁচদিন কাজ করে। শুধু শিক্ষকরা ছয়দিন কাজ করে। কাজেই সেই শিক্ষকরাও যদি পাঁচদিন কাজ করে তাহলে অনেক বেশি এনার্জি নিয়ে কাজ করতে পারবে।

    চলমান বিদ্যুৎ সংকট এই ছুটি কাজে দেবে কিনা প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি এমপি বলেন, কিছুটা তো কাজে দেবেই। ঢাকা শহরে যে পরিমাণ যানবাহন চলে, তার একটা বিরাট সংখ্যক যানবাহন শিক্ষা প্রতিষ্ঠানগুলো কেন্দ্র করে।

    সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সময়সূচি পরিবর্তন পর শিক্ষা প্রতিষ্ঠানের সময়সূচি পরিবর্তন সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেন, অনেক বাবা মা বাচ্চাদের স্কুলে দিয়ে অফিসে যান। পরিবর্তন করতে পারলে ভালো হতো। খুব বেশি অসুবিধা হলে দেখবো,  আপাতত সময় যেটা আছে তাই থাকবে।

    ডেফোডিল ইন্সস্টিটিউট অব আইটি আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে। সেসব পরিবর্তনে অনেক চ্যালেঞ্জ থাকবে সন্দেহ নেই। তবে চ্যলেঞ্চ মোকাবিলা করে আমাদের এগুতে হবে।  কোনো কিছু সহজ নয়, কোনো কিছু সহজ ছিলো না। বঙ্গবন্ধু এই বাংলাদেশটা দিতে গিয়ে অনেক ত্যাগ স্বীকার করেছেন।  প্রত্যেকে সাহস নিয়ে এগিয়ে যাবেন। আমরা যেনো বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করতে পারি।

     




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ২৩ অগাস্ট, ২০২২ ০৭:৫৫ পূর্বাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ২৩ অগাস্ট, ২০২২ ০৭:৫৫ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ২৩ অগাস্ট, ২০২২ ০৭:৫৫ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ২৩ অগাস্ট, ২০২২ ০৭:৫৫ পূর্বাহ্ন