মাগুরার শালিখায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেছেন ইয়াসমিন মনিরা। রোববার (২১ আগস্ট) সকালে যোগদান করেন তিনি। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল হাসানের বদলী জনিত কারণে পদটি শূন্য হয়।
সোমবার (২২ আগস্ট) নবাগত নিবার্হী কর্মকর্তা ইয়াসমিন মনিরাকে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে অভ্যর্থনা জানান। তিনি এর আগে ঢাকা বিআরটিএতে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে কর্মরত ছিলেন।
তিনি খুলনা সরকারি বিএল কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন পূর্বক প্রথম দেওয়া বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। সরকারি নির্দেশনা মোতাবেক শালিখা বাসীর উন্নয়ন ও সম্মৃদ্ধি করার প্রত্যয়ে সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি।