শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পেতে রাখা বোমায় পুতিনের মিত্রের মেয়ে নিহত

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২২ অগাস্ট, ২০২২ ০৮:২৮ পূর্বাহ্ন

    পেতে রাখা বোমায় পুতিনের মিত্রের মেয়ে নিহত

    রাশিয়ার প্রেসিডেন্ট  ভ্লাদিমির পুতিন সমর্থক আলেকজান্ডার দুগিনের কন্যা দারিয়া দুগিনা রাস্তায় পেতে রাখা বোমায় নিহত হয়েছেন। এই হামলা ইউক্রেন করেছে বলে যে অভিযোগ করেছে রাশিয়া তা অস্বীকার করেছে ইউক্রেন।

    রোববার ইউক্রেনের রাষ্ট্রপতি উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক এ কথা জানান। খবর আলজাজিরার।

    তিনি বলেন, আমি নিশ্চিত করছি যে ইউক্রেন অবশ্যই এর সঙ্গে কোনো ভাবে জড়িত নয়। কারণ আমরা রাশিয়ার মতো অপরাধমূলক রাষ্ট্র নই এবং ইউক্রেন অবশ্যই একটি সন্ত্রাসী রাষ্ট্র নই।

    তিনি এই হত্যার জন্য রাশিয়ার 'বিভিন্ন রাজনৈতিক দলগুলির' মধ্যে অভ্যন্তরীণ ক্ষমতার লড়াইকে দায়ী করেছেন। এই ঘটনাটি দুগিনা ও তার বাবার মতো ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ডের সমর্থকদের জন্য 'কর্মকাণ্ডের' প্রতিদান।

    এর আগে, মোঝায়শয়ে হাইওয়েতে রাস্তায় পেতে রাখা বোমায় তার গাড়িটি বিস্ফোরিত হয় বলে জানায় পুলিশ।

    দার্শনিক আলেকজান্ডার দুগিনকে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের 'মগজ' বলে ডাকা হয়।

    পুলিশ জানায়, ঘটনাস্থলেই দারিয়া দুগিন নিহত হয়েছেন। কে বা কারা রাস্তায় এ বোমা পেতে রেখেছিল এ বিষয়ে তদন্তে নেমেছে পুলিশ।

    ধারণা করা হচ্ছে— পুতিনঘনিষ্ঠ দার্শনিক আলেকজ্যান্ডার দুগিনকে হত্যা করতেই গাড়িটি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে। সৌভাগ্যক্রমে তিনি এ সময় গাড়িতে ছিলেন না।

    তবে, আলেকজ্যান্ডার দুগিনের মেয়ে সাংবাদিক দারিয়াও প্রচণ্ড মেধাবী ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২২ অগাস্ট, ২০২২ ০৮:২৮ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ২২ অগাস্ট, ২০২২ ০৮:২৮ পূর্বাহ্ন