শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • স্বরূপকাঠিতে ঘন্টার ব্যবধানে দুই স্থানে অগ্নিকাণ্ড

    পিরোজপুর প্রতিনিধি

    ২২ অগাস্ট, ২০২২ ০৫:৪২ পূর্বাহ্ন

    স্বরূপকাঠিতে ঘন্টার ব্যবধানে দুই স্থানে অগ্নিকাণ্ড

    স্বরূপকাঠি উপজেলার ব্যবসায়িক বন্দর মিয়ারহাট বাজারের প্রাণকেন্দ্র সততা (প্রা:) হাসপাতাল সংলগ্ন বেপারী বাড়ি এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ভয়াবহ এই অগ্নিকান্ডে ৪ টি গোডাউন ও একটি তিনতলা ভবনের নিচতলার ফার্নিচার ভস্মিভুত হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যার দিকে ওই অগ্নিকান্ড সংগঠিত হয়। এসময় ফারুক মিয়ার মালিকাধীন চারটি গোডাউন ঘরে থাকা কারেন্টের জাল, প্লাষ্টিক সামগ্রি রশি ও অন্যান্য মালামাল ভস্মিভূত হয়।

    একই সাথে পার্শবর্তী তিন তলা ভবনের আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে স্বরূপকাঠি ফায়ার সার্ভিসের একটি টিম ঘটঁনাস্থলে গিয়ে এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হোন। ইতোমোধ্যে ফারুকের প্লাষ্টিক, ইব্রাহিমের রশি ও গোডাউন, শাহাদাতের ষ্টেশনারী মালের গোডাউন সম্পূর্ন ভস্মিভূত হয়। একই সাথে রিয়াদ হোসেনের বসত ঘরের আসবাবপত্র পুড়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত অগ্নিকান্ডের ক্ষয়ক্ষতি ও সূত্রপাতের সঠিক কারন জানা যায়নি।

    অন্যদিকে এক ঘণ্টার ব্যবধানে একই উপজেলার সোহাগদল ইউনিয়নের মাঝি বাড়ি মো: মহাসিন হোসেন, মোঃ ইব্রাহিম হোসেন ও আসসালাম হোসেনের বাড়ি অগ্নিকাণ্ডে ভস্মিভূত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। এই বিষয়ে নেছারাবাদ ফায়ার সার্ভিস ইনচার্জ বলেন, আমরা খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেছি। কিন্তু তদন্ত সাপেক্ষে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২২ অগাস্ট, ২০২২ ০৫:৪২ পূর্বাহ্ন