শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পাইকগাছায় কপোতাক্ষ নদীতে শিবলিঙ্গ মূর্তি উদ্ধার

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

    ২১ অগাস্ট, ২০২২ ০৫:৫১ পূর্বাহ্ন

    পাইকগাছায় কপোতাক্ষ নদীতে শিবলিঙ্গ মূর্তি উদ্ধার

    পাইকগাছার নোয়াকাটি এলাকায় কপোতাক্ষ নদীতে জেলের জালে উঠে এসেছে বিশালাকৃতির একটি শিবলিঙ্গ মূর্তি। স্থানীয় এলাকার জগদীশ বিশ্বাস (৬০) কপোতাক্ষের ওই এলাকায় পাটা জাল পাতলে শুক্রবার রাতে কূলে ওই মূর্তির মাথা ভেসে উঠলে তিনি সেখান থেকে মূর্তিটি উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান। পরে শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যাক্তিদের নিয়ে মূর্তিটি পাইকগাছা থানায় জমা দিয়েছেন।

    স্থানীয়রা জানান, নোয়াকাটি গ্রামের মৃত সতীশ বিশ্বাসের ছেলে হতদরিদ্র জগদীশ বিশ্বাস জীবিকা নির্বাহের জন্য কপোতাক্ষের বিভিন্ন স্থানে পাটা জাল পেতে মাছ আহরণ করেন। যার ধারাবাহিকতায় শুক্রবার রাতে তিনি গোলাবাটি আশ্রয়ন প্রকল্প এলাকায় পাটায় মাছ ধরতে গেলে কিছু একটা বস্তুর মাথা একই স্থানে ভাসতে দেখে এগিয়ে গিয়ে মূর্তিটি আবিষ্কার ও বহু কষ্টে তা উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান। রাতেই তিনি বিষয়টি স্থানীয়দের মধ্যে জানালে সনাতন ধর্মাবলম্বীদের ভীঁড় বাড়ে তার বাড়িতে মূর্তিটি এক নজর দেখতে। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গকে জানালে তারা মূর্তিটি থানায় জমা দেওয়ার পরামর্শ দেন। সে মোতাবেক শনিবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে জগদীশ ও তার স্ত্রী অঞ্জনা বিশ্বাস মূর্তিটি থানায় নিয়ে যান। পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, মূর্তিটি থানায় নিলে একটি সাধারণ ডায়েরী করে তা জব্দ করা হয়েছে।

    তবে তিনি জানান, কেউ বা কারা সপ্তাহ খানেক পূর্বে মূর্তিটির পূজা করে কপোতাক্ষে বিসর্জন দিয়েছে। তারাও থানায় যাচ্ছেন বলে দাবি করেন তিনি। যদিও স্থানীয়রা জানান, মূর্তিটি কোন মন্দিরে স্থাপন করা ছিল। ইটসহ মূর্তিটি কৌশলে উঠিয়ে সেখানে ফেলা হয়েছে কিংবা বহন করতে না পেরে নদীর
    পানিতে ডুবিয়ে রাখা হতে পারে। তাছাড়া শিব লিঙ্গ মূর্তির বিসর্জন হয়না বলেও দাবী তাদের।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২১ অগাস্ট, ২০২২ ০৫:৫১ পূর্বাহ্ন