শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বেলজিয়ামে জলহস্তির করোনা শনাক্ত

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৫ ডিসেম্বর, ২০২১ ০৭:৪০ পূর্বাহ্ন

    বেলজিয়ামে জলহস্তির করোনা শনাক্ত
    জলহস্তি

    এবার করোনা আক্রান্ত হয়েছে জলহস্তি। বেলজিয়ামের চিড়িয়াখানায় দু’টি জলহস্তির করোনা পজিটিভ পাওয়া গেছে। চিড়িয়াখানার কেয়ারটেকার এ ঘোষণা দিয়ে শুক্রবার বলেছেন, দৈত্যাকার প্রাণী গুলো বিপদের মধ্যে রয়েছে বলে মনে হচ্ছে না।

    অ্যান্টওয়ার্প চিড়িয়াখানায় টেস্টে এটিই প্রথম কভিড-১৯ সংক্রমণ নয়। মহামারিকালে বাঘ, চিতা ও সিংহ ও বানরের মধ্যে এমন সংক্রমণ হয়েছিল বলে মনে করা হয়।

    হারমিয়েন এবং ইমানি নামে ৪১ ও ১৪ বছর বয়সের মা ও মেয়ে জলহস্তি দ’টির করোনা পজিটিভ পাওয়া যায়। দর্শনার্থীদের থেকে বিচ্ছিন্ন রাখার জন্য তাদের আলাদা করে রাখা হয়েছে। 

    চিড়িয়াখানাটিতে গত বছর প্রাণীগুলোর টেস্ট করা হয়েছিল এবং এতে করোনার কোন সংক্রমণ পাওয়া যায়নি। তবে এই শীতে করোনা বৃদ্ধি পাওয়ায় পশু চিকিৎসক ফ্রান্সিস ভারকামেন জলহস্তিগুলোর পরীক্ষা করেছেন।

    তিনি বলেন, ‘এই শীতের সময় জলহস্তির কফ পরিষ্কার করা হয়। এ জন্য সতর্কতা হিসেবে ব্যাকটেরিয়া টেস্ট করা হয়। এই নমুনা বেলজিয়ামের ভেটেরিনারি ল্যাবে পাঠানো হয়। এই প্রক্রিয়ায় আমি কভিড-১৯ টেস্টের বাড়তি সিদ্ধান্ত গ্রহন করি। এতেই কভিড শনাক্ত হয়।’ 

    চিকিৎসক বলেন, ‘আমি যতদূর জানি, এই প্রজাতির মধ্যে এটিই প্রথম সংক্রমণ। ইতোপূর্বে এই ভাইরাসটি প্রধানত বনমানুষ বা বিড়াল প্রজাতির (বাঘ, সিংহ) মধ্যে সংক্রমণের রিপোর্ট পাওয়া গেছে।




    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ৫ ডিসেম্বর, ২০২১ ০৭:৪০ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ৫ ডিসেম্বর, ২০২১ ০৭:৪০ পূর্বাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ৫ ডিসেম্বর, ২০২১ ০৭:৪০ পূর্বাহ্ন