শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সিলেটে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে আত্মহননের চেষ্টা যুবকের

    নিজস্ব প্রতিবেদক

    ২০ অগাস্ট, ২০২২ ০৮:১১ পূর্বাহ্ন

    সিলেটে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে  আত্মহননের চেষ্টা যুবকের

    সিলেট নগরীর বাদামবাগিচা এলাকায় স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন মো. শাহজাহান (৩৬) নামে এক যুবক। শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরের ৬ নং ওয়ার্ডের বাদাম বাগিচা বকুল মিয়ার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

    বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম।

    স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় কাঠমিস্ত্রী শাহজাহান স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর উত্তেজিত হয়ে প্রথমে স্ত্রী ও শাশুড়ির গলায় ছুরি চালান।এরপর নিজের গলায় ছুরি চালিয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে উদ্ধার করে তাদের হাসপাতালে ভর্তি করে।

    শাহজাহান ছাড়াও এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার স্ত্রী ফারজানা বেগম (৩০) ও শাশুড়ি রুকসানা বেগম (৬০)। তাদের মধ্যে ফারজানার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।


    সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল জাকির ঢাকা পোস্টকে বলেন, ঘটনার পর শাহজাহান, তার স্ত্রী ও শাশুড়িকে গলাকাটা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    ছুরিকাঘাতে ব্যবহার করা ছুরি ইতোমধ্যে জব্দ করেছে পুলিশ। এ ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২০ অগাস্ট, ২০২২ ০৮:১১ পূর্বাহ্ন