শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • বিদেশি প্রভূদের কাছে ধর্ণা দিয়ে লাভ নেই: হানিফ

    নিজস্ব প্রতিবেদক

    ১৯ অগাস্ট, ২০২২ ১০:৪৪ অপরাহ্ন

    বিদেশি প্রভূদের কাছে ধর্ণা দিয়ে লাভ নেই: হানিফ

    আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি দুর্নীতিতে অভিযুক্ত দন্ডপ্রাপ্ত নেত্রীর মুক্তির জন্য আদালতে না গিয়ে বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা মনে করি খালেদা জিয়ার মুক্তির পথ একটাই আদালতে আইনি প্রক্রিয়া। বিদেশি প্রভূদের কাছে ধর্ণা দিয়ে কোন লাভ নেই।  

    শুক্রবার কুষ্টিয়ায় বঙ্গবন্ধু মুরাল চত্বরে ছাত্রলীগের আয়োজনে শোক দিবসের আলোচনায় হানিফ এসব কথা বলেন।
    মাহবুব-উল আলম হানিফ বলেন, বিএনপিকে নিঃশ্বেষ করার জন্য অন্য কারোর প্রয়োজন নেই। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্তÍ রাষ্ট্রক্ষমতায় থাকতে যে অপকর্মগুলো করেছিল, সেই অপকর্মের জন্যই বিএনপি নিঃশ্বেষ হয়ে গেছে। হাওয়া ভবন বানিয়ে যে টাকা লুট করেছিল সেই টাকা দিয়েই বিদেশে বসে আয়েশি জীবন-যাপন করছে বিএনপি নেতারা।

    এছাড়াও দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি নিয়ে হানিফ বলেন, গত ২ বছর করোনাকালীন দুর্যোগ ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে সারা বিশ্বের অর্থনিতির ওপর বিরূপ চাপ পড়ে সেটা বাংলাদেশের ওপরেও পড়েছে। আমাদের সরকারের পক্ষ থেকে  শেখ হাসিনার নেতৃত্বে সবধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, আগামী সেপ্টেম্বরের শেষের দিকেই তেলের বাজারসহ সবধরনের দ্রব্যমূল্যের বাজার স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করেন তিনি।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৯ অগাস্ট, ২০২২ ১০:৪৪ অপরাহ্ন