শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কাবুলে মসজিদে হামলায় নিহত বেড়ে ২১

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৯ অগাস্ট, ২০২২ ০৯:২২ পূর্বাহ্ন

     কাবুলে মসজিদে হামলায় নিহত বেড়ে ২১

    আফগানিস্তানের কাবুলে মসজিদে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২১ জন হয়েছে। বুধবার মাগরিবের নামাজের সময় এ বিস্ফোরণ ঘটে। খবর রয়টার্স।

    এর আগে প্রাথমিকভাবে ৩ জনের মৃত্যুর খবর জানালেও হতাহত বাড়ার আশঙ্কা প্রকাশ করেছিল একাধিক সূত্র। আজ বৃহস্পতিবার ২১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে স্থানীয় পুলিশ।

    পুলিশের মুখপাত্র খালিদ জারদান বলেন, কাবুলের উত্তর-পশ্চিমে এ বিস্ফোরণ ঘটেছে। নিহতদের মধ্যে সিদ্দিকী মসজিদের ইমামও রয়েছেন। এ হামলায় আরো ৩৩ জন আহত হয়েছে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, একটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনেছেন তারা, যা আশপাশের ভবনের জানালা ভেঙে দিয়েছে।

    কাবুলে কাজ করছে ইতালিয়ান এনজিও ইমার্জেন্সি। সংস্থাটি বলছে, তাদের হাসপাতলে বিস্ফোরণে শিশুসহ ২৭ জন আহত চিকিৎসা নিচ্ছে। আহত পাঁচ শিশুর একজনের বয়স সাত বছর।

    বেসরকারি সংস্থাটি ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে। এ হাসপাতালে নিহত দুজনকে আনা হয়েছিল ও আরেকজন জরুরি বিভাগে মারা যায়।

    কাবুলে আত্মঘাতী বোমা হামলায় গত সপ্তাহে তালেবানপন্থী ধর্মীয় ব্যক্তিত্ব শেখ রহিমুল্লাহ হাক্কানি নিহত হন। এর আগে এক মাসের মধ্যে আরো দুজন ধর্মীয় ব্যক্তিত্বকে লক্ষ্যবস্তু করা হয়। তবে গতকালের হামলার পেছনে কারা ছিল তা স্পষ্ট নয়। এর আগের হামলার দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠী।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১৯ অগাস্ট, ২০২২ ০৯:২২ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ১৯ অগাস্ট, ২০২২ ০৯:২২ পূর্বাহ্ন