শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সিনেমার অনুদানের টাকায় যেন কেউ শপিং না করে: মাহি

    নিজস্ব প্রতিবেদক

    ১৯ অগাস্ট, ২০২২ ০৮:১৮ পূর্বাহ্ন

    সিনেমার অনুদানের টাকায় যেন কেউ শপিং না করে: মাহি

    মুক্তির অপেক্ষায় থাকা সরকারি অনুদানে নির্মিত ‘আশীর্বাদ’ সিনেমার সংবাদ সম্মেলনে প্রযোজক জেনিফার ফেরদৌসের বক্তব্য নিয়ে আলোচনার মধ্যে অভিনেত্রী মাহিয়া মাহি অভিযোগ করেন, অনুদানের পুরো টাকা সিনেমা নির্মাণে ব্যয় করা হয়নি।
    জেনিফার ফেরদৌসের সংবাদ সম্মেলনের এক সপ্তাহ পর বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মালিবাগে সাংবাদিকদের সামনে আসেন মাহি। সেখানে ‘আশীর্বাদ’ প্রযোজকের বিরুদ্ধে অনুদানের টাকা নয়ছয়ের অভিযোগ তোলেন ‘অগ্নি’ সিনেমা দিয়ে দর্শকমহলে পরিচিতি পাওয়া মাহি।

    ২০১৯-২০ অর্থবছরে সরকারি ৬০ লাখ টাকা অনুদান পেয়েছে ‘আশীর্বাদ’। এর মধ্যে প্রযোজক ২৫ লাখ টাকার মতো খরচ করেছেন বলে দাবি করে এ অভিনেত্রী বলেন, ‘কাউকে অনুদান দেওয়ার আগে সেই টাকাটা ইউটিলাইজ হচ্ছে কি না, সেটা যেন দেখা হয়। অনুদানের টাকায় যেন কেউ শপিং না করতে পারেন। আমরা সবাই ট্যাক্স দিই, আমাদের সবার টাকায় সিনেমা হয়েছে। এমন না যে জেনিফার ফেরদৌস নিজের টাকা ইনভেস্ট করেছেন, উনি যেটা ইচ্ছা, সেটাই করবেন। এটা আমাদের সবার টাকার সিনেমা, সরকারি সিনেমা। সো এখানে জবাবদিহির দরকার ছিল।’

    জেনিফার ফেরদৌস সংবাদ সম্মেলনে মাহি ও অভিনতা রোশানের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলেছেন, সেই অভিযোগের জবাব দিয়েছেন তাঁরা। মাহি বলেন, ‘প্রেস মিটে যাচ্ছেতাইভাবে আর্টিস্টকে ছোট করে কথা বলেছেন। উনি এভাবে কথা বলতে পারেন না। উনি বলেছেন, আমি নাকি ২৫ লিটার পানি দিয়ে গোসল করেছি। ওনার শুটিংয়ে আউটডোরেই তো যাইনি, উনি পানি কি বাসায় পাঠিয়েছিলেন? আমার কুকুরের দেখাশোনা করার জন্য একজন সঙ্গে গিয়েছিল। তাকে নাকি কনভেন্স দেওয়া হয়েছিল। আসলে তাকে কোনো কনভেন্স দেওয়া হয়নি।’

    অনুদানের সিনেমা বলে অর্ধেক পারিশ্রমিক নিয়ে সিনেমাটি করেছেন তাঁরা। মাহি পেয়েছেন পাঁচ লাখ আর রোশান পেয়েছেন মাত্র এক লাখ টাকা। রোশান বলেন, ‘একটা সিনেমা বানানোর জন্য সরকার থেকে যে টাকা দেয়, সেটা পর্যাপ্ত। শুটিং করতে গিয়ে মনে হয়েছে, যে জিনিসটা ২০ টাকা দিয়ে করা উচিত, সেটা ২ টাকা দিয়ে করা হচ্ছে। গ্রামের পিচ্চি পিচ্চি বাচ্চাদের হানাদার বাহিনীর পোশাক পরিয়ে দিয়েছে।’
    সংবাদ সম্মেলনে মাহি ও রোশান ছাড়াও পরিচালক মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ১৯ অগাস্ট, ২০২২ ০৮:১৮ পূর্বাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ১৯ অগাস্ট, ২০২২ ০৮:১৮ পূর্বাহ্ন