শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের সভা

    এস, এম-নুর, পিরোজপুর প্রতিনিধি

    ১৮ অগাস্ট, ২০২২ ০৯:৫৪ অপরাহ্ন

     পিরোজপুরে শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের সভা

    ঝড়ো আবহাওয়া ও মুষলধারে বৃষ্টিকে উপেক্ষা করে কয়েক হাজার নেতা-কর্মীদের উপস্থিতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পিরোজপুর জেলা আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (১৮আগষ্ট) বিকেলে শহরের কেন্দ্রিয় শহীদ মিনার চত্ত্বরে জেলা আওয়ামী লীগের আয়োজনে শোকদিবস উপলক্ষে আলোচনা সভায় ঝড়ো আবহাওয়া ও মুষলধারে বৃষ্টির কারনে পাশ্ববর্তী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা করে জেলা আওয়ামীলীগ। এ সময় শিল্পকলা একাডেমীর ভেতরে ও বাহিরে বৃষ্টিতে ভিজে হাজার-হাজার নেতৃ-কর্মী উপস্থিত হয়ে আলোচনা সভায় অংশ নেয়।

    সভায় সভাপতিত্বে করেন পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম এ আউয়াল। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. কানাই লাল বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, সাংগঠনিক সম্পাদক এ্যাড. মোস্তফা কামাল, দপ্তর সম্পাদক শেখ ফিরোজ, পিরোজপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মল্লিক স্বপন, সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার মন্টু, পৌর আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি সাদউল্লাহ লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণ, সদর উপজেলা যুবলীগের সভাপতি কে এম মোস্তাফিজুর রহমান বিপ্লব, সাধারণ সম্পাদক মাসুদ আহম্মেদ রানা, পৌর যুবলীগের সভাপতি আবু সাঈদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু প্রমুখ। এসময় জেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের, শ্রমিকলীগের নেতৃবৃন্দ।

    সভায় পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম এ আউয়াল বলেন, বঙ্গবন্ধুর রক্তের ঋণ বাঙালি জাতি কখনও শোধ করতে পারবে না। বঙ্গবন্ধুকে হত্যার পেছনে একটাই উদ্দেশ্য ছিল এদেশকে পাকিস্তানের অঙ্গরাজ্য বানানো। বঙ্গবন্ধুকে হত্যার কুশিলব ছিলেন জিয়াউর রহমান। সেদিন স্বাধীনতা বিরোধীদের রাষ্ট্রীয় ক্ষমতায় আনা এনে তাদের হাইকমিশনে চাকরি দেয়া হয়। খালেদা জিয়া বঙ্গবন্ধুর খুনিদের প্রত্যেকটা পদক্ষেপে সহায়তা করেছেন। যারাই ক্ষমতার অপব্যবহার করেছে তারা আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। ২১বার হত্যার মুখোমুখী হয়েও শেখ হাসিনা আজও দেশের মানুষের কথা ভাবেন।

    তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখনই এগিয়ে যাচ্ছে তখনই চক্রান্তকারীরা যড়যন্ত্র শুরু করেছে। স্বপ্নের পদ্মাসেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল, প্রত্যেক উপজেলায় মডেল মসজিদ নির্মান, রাস্তা ঘাট, ব্রিজ কালভার্ট নির্মান সহ দেশকে উন্নয়নে রোল মডেলে পরিনত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোর যড়যন্ত্রকে মাথা চাড়া দিয়ে উঠতে দেয়া হবে না। বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পিরোজপুর আওয়ামীলীগ ঐক্যবদ্ধ। এ দেশে আর কোন প্রকার জঙ্গী-সন্ত্রীস এর স্থান দেয়া হবে না। দেশে অরাজকতা সৃষ্টি করতে চাইলে কঠোর হাতে দমন করা হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর