শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মঠবাড়িয়া মুক্তিযোদ্ধার বাড়ি তছনছের অভিযোগ

    পিরোজপুর প্রতিনিধি

    ১৮ অগাস্ট, ২০২২ ০৯:৪৭ অপরাহ্ন

    মঠবাড়িয়া মুক্তিযোদ্ধার বাড়ি তছনছের অভিযোগ

    রাজনৈতিক বিরোধের জেরে অজ্ঞাত ৯২ বছর বয়সী নরীর মিথ্যা মামলায় পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি মুক্তিযোদ্ধার বাড়ি তছনছ করার অভিযোগ উঠেছে থানা পুলিশের বিরুদ্ধে।


    বৃহস্পতিবার সকালে মঠবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান গোলদারের ছেলে মো. রেদোয়ান গোলদার।


    মরহুম বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান গোলদার মুক্তিযুদ্ধ কালীন সংগ্রাম পরিষদের সভাপতি, তুষখালী কন্ট্রোল রুম ইনচার্জ, ভারত আমলানী ক্যাম্পে মটিভেটর ও স্বাধীনতা পরবর্তিতে তুষখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

    ৩০ বছর বয়সী মো. রেদোয়ান গোলদার লিখিত বক্তব্যে বলেন, রাজনৈতিক ও পারিবারিক কারণে আমাদের অনেক শত্রু রয়েছে। আমাকে ও আমার পরিবারকে হয়রানী করার জন্য অজ্ঞাত ৯২ বছর বয়সী এক নারীকে দিয়ে খুলনার একটি আদলতে আমার বিরুদ্ধে একটি মিথ্যা যৌতুক মামলা দায়ের করা হয়। পরবর্তিতে ভোটার আইডি কার্ড অনুযায়ী খোঁজ নিয়ে জানা যায় ওই বৃদ্ধার নাম জুলেখা খাতুন, স্বামীর নাম ধরু মিয়া ফকির, পিতার নাম মবলিজ মিয়া, জন্মস্থান কুমিল্লা। ওই মামলার ওয়ারেন্ট নিয়ে গত ১৭ জুলাই রাত ২টার দিকে মঠবাড়িয়া থানার এস.আই বাশার ও নুরুজ্জামানের নেতৃত্বে ১০ জন পুলিশ আমার বাড়িতে (একজন বীর মুক্তিযোদ্ধার বাড়ি) তান্ডব চালায়।

    সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা মোস্তফা শাহআলম দুলাল, মুক্তিযোদ্ধার সন্তান ফিরোজ মৃধাসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মুঠোফোন এ  এই প্রতিবেদককে মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বলেন তছনছ ও তান্ডব চালানোর অভিযোগ অস্বীকার করে বলেন, যথাযথ নিয়ম অনুযায়ী গ্রেফতার অভিযান পরিচালনা করা হয়। তাকে বাড়িতে পাওয়া না গেলে পুলিশ ফিরে আসে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর