শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পাইকগাছায় স্বেচ্ছাশ্রমে শিবসার ভাঙ্গনকৃত বাঁধ মেরামত, অরক্ষিত কপোতাক্ষ

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

    ১৭ অগাস্ট, ২০২২ ০৬:৩৬ পূর্বাহ্ন

    পাইকগাছায় স্বেচ্ছাশ্রমে শিবসার ভাঙ্গনকৃত বাঁধ মেরামত, অরক্ষিত কপোতাক্ষ

    বৈরী আবহাওয়া ও শিবসা নদীর অস্বাভাবিক জোয়ারের পানিতে খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা এলাকায় ক্ষতিগ্রস্ত ভেড়িবাঁধ স্বেচ্ছাশ্রমে সংস্কার করেছে এলাকাবাসী। সোমবার (১৫ আগস্ট) উপজেলা এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে পাউবোর সরবরাহকৃত সরঞ্জামাদি দিয়ে ক্ষতিগ্রস্ত বাঁধটির প্রাথমিক সংষ্কার করা হয়েছে।

    এদিকে জোয়ারের পানির চাপে উপজেলার মাহমুদকাটি ও রামনাথপুরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হলেও এখন পর্যন্ত সেখানকার বাঁধ মেরামতে কোন প্রকার ব্যবস্থা নেওয়া হয়নি বলে স্থানীয়রা জানিয়েছেন।

    এর আগে রোববার (১৪ আগস্ট) দুপুরে বৈরী আবহাওয়ায় জোয়ারের প্রবল পানির চাপে শিবসার সোলাদানা ইউনিয়নের পাউবোর ২৩নং পোল্ডারের
    বয়ারঝাঁপা এলাকার ভাঙ্গাহাড়িয়া নামক স্থানে প্রায় ৩০ ফুট ওয়াপদার বাঁধ ভেঙ্গে ও কপোতাক্ষের মাহমুদকাটি ও রামনাথপুরে উপচে পড়া পানিতে
    লোকালয়ে পানি ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এসময় ভেসে যায় ছোট-বড় বহু মৎস্য ঘের। পানির তোড়ে অনেক বসত ঘর ক্ষতিগ্রস্থ হয়।

    এব্যাপারে মোঃ রমজান সরদার জানান, সোলাদানা ইউনিয়নটি মূলত দ্বীপ বেষ্টিত অঞ্চল। ফলে প্রায় সারা বছরই প্রাকৃতিক দুযোর্গে সেখানকার কোন না কোন এলাকা ক্ষতিগ্রস্থ হয়। তার দাবি, ওই এলাকার প্রায় ৩০ কিঃমিঃ বাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে। বেতবুনিয়া আবাসন প্রকল্প থেকে শুরু করে বরইতলা, পাটকেলপোতা, সোলাদানা, আমুড়কাটা হয়ে সোনাখালী পর্যন্ত প্রায় ৩০ কিঃমিঃ টেকসই বাঁধ নির্মাণ করা হলে দফায় দফায় ভাঙনের হাত থেকে
    স্থায়ীভাবে মুক্তি পাবে ওই এলাকার ভুক্তভোগী সর্বসাধারণ।

    সোলাদানা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী জানান, রোববার শিবসা নদীর তীরবর্তী তার ইউনিয়নের বয়ারঝাঁপার ভাঙ্গাহাড়িয়া নামক
    স্থানে ওয়াপদার দূর্বল ভেড়িবাধটি ভেঙে গিয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। সোমবার সকাল থেকে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে তার নেতৃত্বে
    স্থানীয় এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে ক্ষতিগ্রস্থ ভেড়িবাধটির প্রাথমিকভাবে মেরামত করেছেন। সর্বশেষ পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা অফিসার ইনচার্জসহ পাউবো কর্তৃপক্ষ ওই এলাকা পরিদর্শন করেছেন বলেও জানান তিনি।

    এ ব্যাপারে হরিঢালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য শংকর বিশ্বাস জানান, রোববার প্রবল জোয়ারের লোনা পানিতে মাহমুদকাটির জেলে পল্লীসহ
    রামনাথপুর এলাকার বহু ঘর-বাড়ি প্লাবিত হয়ে মারাত্মক ক্ষতি হয়েছে। সর্বশেষ ব্যবস্থা গ্রহনে কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলেও জানান তিনি।
    পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ রাজু হাওলাদার জানান, পাইকগাছা উপজেলার ৬টি পোল্ডারে মোট ২৫০ কিঃমিঃ বেড়ি
    বাঁধ রয়েছে। তার মধ্যে মোট ৩৩ কিঃমিঃ বাঁধ অতিরিক্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ওয়াপদার বাঁধ ভেঙ্গে যাওয়ার খবরে পেয়ে তিনিসহ সংশ্লিষ্ট
    কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন। সর্বশেষ উপজেলা প্রশাসনের তত্বাবধায়নে স্থানীয়দের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তাদের সরবরাহকৃত সরঞ্জামাদি ব্যবহার করে ক্ষতিগ্রস্থ বাঁধটি প্রাথমিকভাবে মেরামত করা হয়েছে বলেও জানান।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৭ অগাস্ট, ২০২২ ০৬:৩৬ পূর্বাহ্ন