নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত ট্রাস্টি বোর্ডে ১২ জন স্থান পেয়েছেন। এদের মধ্যে ছয়জন উদ্যোক্তা ট্রাস্টি হিসেবে, উদ্যোক্তা ট্রাস্টির উত্তরাধিকার হিসেবে পাঁচজন এবং শিক্ষাবিদ হিসেবে একজন রয়েছেন।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন উপসচিব ড. মো. ফরহাদ হোসেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি)-এর কতিপয় সদস্য ও অভ্যন্তরীণ কর্মকর্তা রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, জঙ্গীবাদের পৃষ্ঠপোষকতা, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতায় জড়িত মর্মে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের তদন্তে প্রমাণিত হয় যা বিদ্যমান আইনের ধারা ৬ (১০) এবং দেশের প্রচলিত ফৌজধারী আইনের সুষ্পষ্ট লঙ্ঘন।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের জমি ক্রয় প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত বিওটির চার জন সদস্য জমি ক্রয়ে আর্থিক দুর্নীতি করায় দুদকের মামলায় উচ্চ আদালতের নির্দেশে বর্তমানে কারান্তরীণ রয়েছেন। তাছাড়া ট্রেজারার নিয়োগ সংক্রান্ত বিষয়ে সরকারি নথিতে জালিয়াতির ঘটনায় একজন ট্রাস্টির বিরুদ্ধে সম্পূরক চার্জশীট দেয়া হয়েছে। এমতাবস্থায় অভিযুক্ত ব্যক্তিদের বোর্ড অব ট্রাস্টে অন্তর্ভূক্ত থাকা সমীচীন নয়। বর্তমান প্রেক্ষাপটে বোর্ড অব ট্রাস্ট পূর্ণাঙ্গভাবে পরিচালনা করতে না পারায় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা ও পরিচালনা কার্যক্রম বিঘিœত হচ্ছে।
উল্লিখিত পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং সরকারের আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সম্মিলিত সভার সুপারিশ বিবেচনায় মহামান্য আচার্য কর্তৃক নির্দেশনা/অনুমোদনের প্রেক্ষিতে উদ্যোক্তা ট্রাস্টি ও উদ্যোক্তা ট্রাস্টির উত্তরাধিকারীগণের সমন্বয়ে বোর্ড অব ট্রাস্ট পুনর্গঠন করা হলো।
নতুন ট্রাস্টি বোর্ডে উদ্যোক্তা ট্রাস্টি হিসেবে আছেন- টি কে গ্রপ অব ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর এম এ কালাম, কনকর্ড ইঞ্জিনিয়ার্স এন্ড কনস্ট্রাকশন লিমিটেডের চেয়্যারম্যন ও ম্যানেজিং ডিরেক্টর এস এম কামাল উদ্দিন, আবুল খায়ের গ্রæপের ম্যানেজিং ডিরেক্টর আবুল কাশেম, মিনহাজ গ্রæপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক ইয়াসমিন কামাল, বেক্সিমকো গ্রæপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আহমেদ সোহেল ফসিউর রহমান, ইউনাইটেড ফসফরাস লিমিটেডের চেয়ারম্যান ফৌজিয়া নাজ।
বোর্ডে শিক্ষাবিদ হিসেবে হিসেবে আছেন-নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। আর উদ্যোক্তা ট্রাস্টির উত্তরাধীকারী হিসেবে বোর্ডে আছেন ওয়ার্ল্ড ব্যাংকের সিনিয়র ইকোনোমিস্ট ড. জুনাইদ কামাল আহমাদ, ইনকনট্রেড লিমিটেডের ভাইস চেয়ারম্যান তানভীর হারুন, উদ্যোক্তা জাভেদ মুনির আহমেদ, ফাইজা জামিল ও শীমা আহমেদ।