শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আগামী বছর থেকে সপ্তাহে পাঁচ দিন ক্লাস হবে : শিক্ষামন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১৬ অগাস্ট, ২০২২ ০৭:৩৮ পূর্বাহ্ন

    আগামী বছর থেকে সপ্তাহে পাঁচ দিন ক্লাস হবে : শিক্ষামন্ত্রী

    শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের সপ্তাহে পাঁচ দিন ক্লাস হবে। এতে শিক্ষার্থীদের শিখন ঘাটতি হবে না।

    তিনি বলেন, আগামী বছর থেকে নতুন শিক্ষাক্রমে পাঁচ দিনে ক্লাস হবে। বর্তমানে সারা বিশ্বে যে জ্বালানি সংকট চলছে এবং সেজন্য বিদ্যুৎ সাশ্রয়ের যে উদ্যোগগুলো নেয়া হয়েছে তার জন্য এখন থেকেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

    সোমবার চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন,চলতি বছর থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যদি সপ্তাহে ৫ দিন ক্লাস নেয়া হয় তাহলে বিশেষ করে শহরে শিক্ষার্থীদের যাতায়াতে যে পরিমাণ যানবাহন চলে ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার হয় তার সাশ্রয় হবে। এই প্রক্রিয়ায় শিক্ষার্থীদের যে শিখন ঘাটতি নিরূপণ করা হয়েছে তা পুষিয়ে নেয়ার জন্য পরিকল্পনা চূড়ান্ত হয়েছে।

    এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরে অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী।

    এরপর ডা: দীপু মনির এমপি চাঁদপুর জেলা প্রশাসন আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় অংশ নেন।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ১৬ অগাস্ট, ২০২২ ০৭:৩৮ পূর্বাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ১৬ অগাস্ট, ২০২২ ০৭:৩৮ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ১৬ অগাস্ট, ২০২২ ০৭:৩৮ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ১৬ অগাস্ট, ২০২২ ০৭:৩৮ পূর্বাহ্ন