শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বিমানবন্দর সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীর

    নিজস্ব প্রতিবেদক

    ৪ ডিসেম্বর, ২০২১ ১২:২৫ অপরাহ্ন

    বিমানবন্দর সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীর
    সংগৃহীত ছবি।

    সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আরেক শিক্ষার্থীর। রাজধানীর বিমানবন্দর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কন্টেইনারবাহী কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হন। তার নাম মাহাদি হাসান লিমন (২১)। তিনি গ্রিন ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

    গতকাল শুক্রবার রাত ১২টার দিকে পদ্মা অয়েল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

    এ বিষয়ে মাহাদির মামা ইমাম হোসেন জানান, মাহাদি উত্তরার কামারপাড়া এলাকায় থাকতেন। গতকাল ধানমন্ডিতে এক অসুস্থ আত্মীয়কে দেখতে গিয়েছিলেন তিনি। ওই বাসা থেকে রাতে তিনি কামারপাড়া ফিরছিলেন।

    মাহাদির বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দমদমা পশ্চিম গ্রামে। তাঁর বাবার নাম মোজাম্মেল হক। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।


    ঢাকা বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) কাজী কায়কোবাদ বলেন, ঘটনাটি মধ্যরাতের। মাহাদি হাসান নামের ওই তরুণ ঘটনাস্থলেই মারা যান। তাঁকে উদ্ধার করে গতকাল দিবাগত রাত পৌনে দুইটায় ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। দুর্ঘটনার পর চালক পালিয়ে যান। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।


    বেশ কিছুদিন ধরেনিরাপদ সড়ক ও বাসে অর্ধেক ভাড়ার দাবিতে  শিক্ষার্থীদের আন্দোলন চলছে। এরইমধ্যে ঘটল আরেকটি দুর্ঘটনা। কয়েকদিন আগে সিটি করপোরেশনের ময়লার গাড়ি চাপায় প্রাণ হারায় নটরডেম কলেজের এক শিক্ষার্থী। এরপর থেকে ছাত্রআন্দোলন জোরদার হয়। সড়কের অনিয়ম–দুর্নীতির প্রতিবাদে আজ শনিবার দুপুরে রামপুরা  এলাকায় লাল কার্ড প্রদর্শনের কর্মসুচি পালন করার  কথা।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর