শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শুভজনের গুণীজন সম্মাননা

    কর্মের মাধ্যমে মানুষ অনন্তকাল বেঁচে থাকে : উপমন্ত্রী শামীম

    নিজস্ব প্রতিবেদক

    ৪ ডিসেম্বর, ২০২১ ০৯:১২ পূর্বাহ্ন

    কর্মের মাধ্যমে মানুষ অনন্তকাল বেঁচে থাকে : উপমন্ত্রী শামীম
    উপমন্ত্রী শামীমসহ অথিথিরা

    নিজ কর্মের মাধ্যমে মানুষ অনন্তকাল বেঁচে থাকে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম।

    তিনি বলেছেন, মানুষের জীবনকে বয়সের সীমারেখা দিয়ে পরিমাপ করা যায় না। দীর্ঘজীবন মানুষের বড়ত্বকে প্রকাশ করে না। কিন্তু কর্মের ফল এবং গুণাগুণ বিদ্যমান থাকবে পৃথিবী মানুষের জীবনকে বয়সের সীমারেখা দিয়ে পরিমাপ করা যায় না। কিন্তু নিজ কর্মের মাধ্যমে মানুষ বেঁচে থাকে অনন্তকাল। কর্মের দ্বারাই মানুষের মনে স্থায়ীভাবে জায়গা করে নেওয়া যায়। তাই সৃসৃষ্টিশীল কাজ মানুষকে মৃত্যুর পরেও বাঁচিয়ে রাখে।


    শুক্রবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় “শুভজন” নামক একটি সংগঠনের উদ্যোগে শুভজন পদক প্রদান ২০২০-২১, গুণীজন সম্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

    এনামুল হক শামীম আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর কর্মের মাধ্যমে আজীবন বেঁচে থাকবেন। কারণ, তাঁর জন্ম না হলে বাংলাদেশ হতো না। বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে এসে আওয়ামী লীগকে তিলে তিলে গড়ে তোলেন। তিনি ৪ বার প্রধানমন্ত্রী হয়ে পৃথিবীর ইতিহাসে এক বিরল নজির স্থাপন করেছেন। তিনি বাংলাদেশকে বিশ্বে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তাই তাদেরকে অনুসরণ করতে হবে। তাদেরকে অনুসরণ করে কাজ করলেই দেশ এগিয়ে যাবে।

    অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর, অধ্যাপক ড. আতিউর রহমান, পুলিশের ডিআইজি (এঅ্যান্ডএফ) একেএম শহিদুর রহমান, বাংলাদেশ কম্পিউটার সমিতি এবং শুভজন উপদেষ্টা শাহিদ উল মুনীর প্রমুখ উপস্থিত ছিলেন।

    এসময় সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী ও কথা সাহিত্যিক সেলিনা হোসেন সহ ১০জনকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিল্পী সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর