শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ডিপ্লোমা কোর্স ৩ বছর হওয়া উচিত

    নিজস্ব প্রতিবেদক

    ১৪ অগাস্ট, ২০২২ ০৯:৫০ পূর্বাহ্ন

    ডিপ্লোমা কোর্স ৩ বছর হওয়া উচিত

    চার বছর নয়, ডিপ্লোমা কোর্স ৩ বছরই হওয়া উচিত বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, যারা বেসরকারি পর্যায়ে প্রতিষ্ঠান চালান, তাদের জন্য ৪ বছর হলে সুবিধা। কিন্তু যে পড়া ৩ বছরে পড়ানো সম্ভব, সেটিকে আরও ১ বছর টেনে ৪ বছর করা উচিত নয়।

    শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। জাতীয় প্রেসক্লাব ও শেখ রাসেল শিশু সংসদের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। অনুষ্ঠানে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

    শিক্ষামন্ত্রী বলেন, সরকার কারিগরি শিক্ষায় সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। কারিগরি শিক্ষায় যে ব্যাপক পরিবর্তন এসেছে, এটাই তার প্রমাণ। সারা বিশ্বে কারিগরি শিক্ষায় যে মান অর্জনের চেষ্টা করা হয়, আমরা আমাদের দেশে তেমন মান নিয়ে আসার চেষ্টা করছি।

    তিনি বলেন, ৪ বছর কোর্স করানোর কারণে শিক্ষার্থীদের অভিভাবকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ১ বছরের টাকা বেশি দিতে হচ্ছে। আবার শিক্ষার্থীরাও ১ বছর পর কর্মক্ষেত্রে যাচ্ছে।

    দীপু মনি বলেন, ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাজীবীরা অনেক সময় অনেক কিছু বলেন, তবে তাদের যে সংগঠন আছে তাদের সঙ্গে সরকার সবসময় অনেক ঘনিষ্ঠ। কাজেই আমাদের ডিপ্লোমা কোর্সগুলো ৩ বছর হওয়া উচিত। এতে শুধু টাকা সাশ্রয় নয়, সবদিক দিয়ে আমাদের জন্য ভালো হবে।

    মন্ত্রী বলেন, ডিপ্লোমা কোর্স ৩ বছর হলে আমাদের শুধু সময় কমছে তা নয়, মানেরও উন্নতি হবে। পৃথিবীর অনেক উন্নত দেশে অনার্স কোর্স আছে ৩ বছরের সেখানে আমাদের দেশে ডিপ্লোমা কোর্স ৪ বছরের হবে- এর কোনো মানে নেই।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সুলতানা শফি প্রমুখ।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ১৪ অগাস্ট, ২০২২ ০৯:৫০ পূর্বাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ১৪ অগাস্ট, ২০২২ ০৯:৫০ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ১৪ অগাস্ট, ২০২২ ০৯:৫০ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ১৪ অগাস্ট, ২০২২ ০৯:৫০ পূর্বাহ্ন