শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গাড়িতে বাসের ধাক্কায় আহত জিএম কাদের

    নিজস্ব প্রতিবেদক

    ১৩ অগাস্ট, ২০২২ ১১:২৪ অপরাহ্ন

    গাড়িতে বাসের ধাক্কায় আহত জিএম কাদের

    সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন সংসদে বিরোধী দলীয় উপনেতা জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের।

    শনিবার বিকালে বনানী কার্যালায় থেকে উত্তরার বাসায় যাওয়ার পথে তার গাড়িতে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয় বলে জানান, জাপা চেয়ারম্যানের প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী।

    তিনি গণমাধ্যমকে বলেন, চেয়ারম্যান স্যার শরীরে কিছুটা ব্যাথা পেয়েছেন। তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাস ভবনে বিশ্রামে আছেন। বাসায় ফেরার পথে খিলক্ষেত এলাকার লা-মেরেডিয়ান হোটেল সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

    জাতীয় পার্টি চেয়ারম্যান চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রাতের খাবার ও প্রয়োজনীয় ঔষধ গ্রহণ করে বিশ্রামে আছেন। তিনি শরীরে কিছুটা ব্যাথা অনুভব করছেন। শরীরে ব্যাথা ছাড়া অন্য কোন উপসর্গ নেই তাঁর। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

    চালকসহ বাসটিকে পুলিশ আটক করেছে। জাতীয় পার্টির নেতা-কর্মীরা তদন্ত সাপেক্ষে গাড়ি চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর