ঢাকায় আসছেন নোরা ফাতেহি

নিজস্ব প্রতিবেদক

১৩ অগাস্ট, ২০২২ ০৮:৫৭ পূর্বাহ্ন

ঢাকায় আসছেন নোরা ফাতেহি

ঢাকায় পা দিচ্ছেন ‘সাকি সাকি’, ‘দিলবার’খ্যাত বলিউড তারকা নোরা ফাতেহি। চলতি বছরের ডিসেম্বরে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাজির হবেন তিনি। পাশাপাশি এতে নাচও পরিবেশন করবেন বলে নিশ্চিত করেছেন অনুষ্ঠানের আয়োজক শাহজাহান ভূঁইয়া। তিনি জানান, ঢাকার এক কনভেনশন হলে পুরস্কার বিতরণীর আয়োজনটি হবে। নোরার সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। ডিসেম্বরের মাঝামাঝি অনুষ্ঠানটি হবে।

মরক্কোর বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। পাঁচ বছর আগে বলিউড অভিষেক হয় এ তারকার। এরপর দ্রুতই তাক লাগিয়েছেন ২৮ বছর বয়সি এ শিল্পী। বলিউডের আইটেম গার্ল হিসেবে স্বীকৃতি পেয়েছেন। তাকে নৃত্যশিল্পী হিসেবেও সমান কদর করা হয়। ‘বাহুবলি : দ্য বিগিনিং’, ‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেভ জয়তে’, ‘স্ত্রী’, ‘বাটলা হাউস’, ‘ভারত’ নামের হিন্দি ছবিতে তিনি কাজ করেছেন। এছাড়া নোরা তেলেগু, মালায়ালম ও তামিল ছবিতেও আলো ছড়াচ্ছেন। সমানতালে কাজ করছেন ছোট পর্দা ও ইউটিউব চ্যানেলের জন্য। মিউজিক ভিডিও ও অনুষ্ঠানের অতিথি হিসেবে তাকে প্রায়ই পর্দায় দেখা যায়।




সাতদিনের সেরা খবর

বিনোদন - এর আরো খবর

যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

১৩ অগাস্ট, ২০২২ ০৮:৫৭ পূর্বাহ্ন

যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

১৩ অগাস্ট, ২০২২ ০৮:৫৭ পূর্বাহ্ন

‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

১৩ অগাস্ট, ২০২২ ০৮:৫৭ পূর্বাহ্ন

ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

১৩ অগাস্ট, ২০২২ ০৮:৫৭ পূর্বাহ্ন