শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কুষ্টিয়ায় ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে নিহত ২

    নিজস্ব প্রতিবেদক

    ১৩ অগাস্ট, ২০২২ ০৮:২২ পূর্বাহ্ন

    কুষ্টিয়ায় ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে নিহত ২

    কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় একটি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার ধরমপুর ইউনিয়নের মহিশাডরা এলাকার ‘দফাদার ফিলিং স্টেশনে’ এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কুষ্টিয়ার সহকারী পরিচালক জানে আলম জানান।

    নিহতরা হলেন দফাদার ফিলিং স্টেশনের কর্মচারী সাহাজুল (৩০) ও বিজয় (৩২)। তাদের বাড়ি দৌলতপুর উপজেলার দিঘলকান্দি গ্রামে।

    ভেড়ামারা থানার ওসি মুজিবুর রহমান জানান, রাত সাড়ে ৮টার দিকে ভেড়ামারা-দৌলতপুর সড়কের ধরমপুর ইউনিয়নের মহিষাডোরায় দফাদার ফিলিং স্টেশনে আগুন ধরে। এতে দুই জনের মৃত্যু হয়েছে।

    পুলিশ জানিয়েছে, দুজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজন আহত হলেও তার নাম পরিচয় জানা যায়নি।
    কুষ্টিয়ায় ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে নিহত ২

    প্রত্যক্ষদর্শীরা জানান, দফাদার ফিলিং স্টেশনে ট্যাংক থেকে তেল আনলোড করার সময় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

    কুষ্টিয়া ফায়ার সার্ভিস স্টেশনের লিডার হুমায়ুন কবীর জানান, ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ শরিফুল ইসলামের নেতৃত্বে একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করেছে।

    “ট্যাংক থেকে তেল আনলোড করতে গিয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

    দফাদার ফিলিং স্টেশনের মালিক আফানুজ্জামান জুয়েল জানান, নিহত দুজন পাম্পে তেল সরবরাহ করছিলেন। হঠাৎ আগুন লেগে তাদের মৃত্যু হয়েছে। তাদের বাড়ি দিঘলকান্দি গ্রামে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৩ অগাস্ট, ২০২২ ০৮:২২ পূর্বাহ্ন